শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বন্ধ শিল্পকারখানা চালুর প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৪ মালয়েশিয়ায় অ্যারোফম কোম্পানির বাংলাদেশি কর্মীদের পাশে হাইকমিশন মালয়েশিযার কেদাহ রাজ্যে ১০০ বাংলাদেশি আটক শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা

ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রলি উল্টে প্রাণ গেল ২ শ্রমিকের

সমীর সরকার, হালুয়াঘাট প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৫ বার

ময়মনসিংহের হালুয়াঘাটে ট্রলি উল্টে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩জন।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ মহাসড়কের ইটাখলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সরচাপুর গ্রামের হারুন (৬৫) ও হবি (৩৫)।
হালুয়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, ৮-১০ জন নির্মাণ শ্রমিক কাজ করতে ট্রলিতে করে মিকচার মেশিন নিয়ে আসছিলেন। তারা ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়কের ইটাখলায় পৌঁছাতেই ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান।
তিনি আরও বলেন, এ ঘটনায় গুরুতর আহত হন ৪ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও ১ জনকে মৃত ঘোষণা করেন। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories