রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ‘হলিল্যাব মেডিকেল সেন্টার লি:’ কর্তৃপক্ষের আন্ধার রাতের ধান্ধা॥শেয়ার দেয়ার নামে কোটি কোটি টাকা আত্বসাতের অভিযোগ আগামী সপ্তাহেই হচ্ছে পুলিশের নতুন আরেকটি ইউনিট মানুষের সুরক্ষা নিশ্চিত ও অপতথ্য রোধে কার্যকর সাইবার আইন চান তথ্য উপদেষ্টা : ডা. জাহেদ উর রহমান ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন রবিবার ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিডির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশের কোন সদস্য ফ্যাসিবাদের সঙ্গে জড়িত হলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ ডাক্তার-নার্সকে শোকজ নেত্রকোনায় ভবন সংকট ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলার সকল দাপ্তরিক কার্যক্রম

আগামী এসএসসি-এইচএসসি পরীক্ষা সময়মতো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৪ বার

আগামী এসএসসি-এইচএসসি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আমাদের সব প্রস্তুতি আছে। বর্তমানে করোনা পরিস্থিতির যে অবস্থা আশা করছি সময়মতো সুষ্ঠুভাবে সব পরীক্ষা সম্পন্ন হবে।আজ মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশজুড়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। আসন্ন এসএসসি-এইচএসসি পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের সমস্ত প্রিপারেশন আছে। বর্তমানে করোনা পরিস্থিতির যে অবস্থা আশা করছি সময়মতো সুষ্ঠুভাবে সব পরীক্ষা সম্পন্ন হবে।এর আগে তিনি বলেন, দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে শিক্ষা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। এই দিনটি বিশেষ করে আমাদের সারাদেশের শিক্ষার্থীরা যথাযথভাবে উদযাপন করছে।প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা গাছ রোপণ করবে। তারা গাছের পরিচর্যা করবে, এর মাধ্যমে তাদের মধ্যে যতœশীলতার মানসিকতা গড়ে উঠবে। এরই ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর আদর্শের বাংলাদেশকে গড়ে তুলবে।এর আগে প্রতিষ্ঠানটির চত্বরে একটি আমড়া গাছের চারা রোপণের মাধ্যমে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশজুড়ে শিক্ষার্থীদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories