রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় ঐক্যের ডাক দিল ইরানের বাসিজ বাহিনী বগুড়ার নন্দীগ্রামে লাঠির আঘাতে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিহত কুয়েত-ঢাকার বিমানের ফ্লাইট চলাচল ফের শুরু ব্রাহ্মণবাড়িয়া ইস্যুতে হাসনাত আবদুল্লাহর দুঃখ প্রকাশ গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চার বৈঠক গুমের দিন শেষ হয়ে গেছে, বিগত ঘটনারও বিচার হবে : প্রতিমন্ত্রী ইশরাক গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন, তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার : স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

এক বছরের মধ্যে কক্সবাজার-দার্জিলিং রেলপথ যুক্ত হবে : রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৪ বার

রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী এক বছরের মধ্যে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে ভারতের দার্জিলিংয়ের রেলপথে যোগাযোগ ব্যবস্থা উন্নতিকল্পে যুক্ত করা হবে।আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার বিরতিতে ফেনী রেলস্টেশনে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি অগ্রাধিকার ভিত্তি উন্নয়ন প্রকল্প আছে। এর মধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন স্থাপন অন্যতম। আগামী ডিসেম্বর মাসের মধ্যে গোটা বাংলাদেশের সাথে ব্রডগেজ রেললাইনের মাধ্যমে কক্সবাজার যুক্ত হবে।এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহম্মদ, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পথসভা শেষে তিনি ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ফেনী স্টেশনে যাত্রী সুবিধা বৃদ্ধির জন্য প্ল্যাটফর্ম উঁচুকরণ কাজের শুভ উদ্বোধন ও নামফলক উন্মোচন করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories