রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউর সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১১২ বার

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গাকে নিজ দেশে প্রত্যাবাসনে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। নিউইয়র্কে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেলের সঙ্গে বৈঠককালে এ সহায়তা চান তিনি।

শনিবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে জোসেফ বোরেলের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এই সঙ্কট সমাধানে ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তা চান।এ ছাড়া আগামী ২০২৯ সাল পর্যন্ত ইউরোপিয়ান ইউনিয়নের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা অব্যাহত রাখার জন্য ড. মোমেন জোসেফ বোরেলকে ধন্যবাদও জানান।বৈঠকে জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ও ইউরোপিয়ান ইউনিয়ন একযোগে কাজ করবে বলে উভয়ে সম্মত হন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories