সোমবার, ১১ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে এক মাদক ব্যবসায়ি হেরোইনসহ গ্রেপ্তার-১

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১২২ বার

সিরাজগঞ্জে হেরোইনসহ সুমন আলী (২৩) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। আটককৃত হিরোইনের মূল্য প্রায় ১০ লাখ টাকা । আজ শনিবার সকাল ১১টায় র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

সুমন আলী চাঁপাইনবাবগঞ্জের নামোচকপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।

সহকারী পুলিশ সুপার জানান, ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের যমুনা ফুড কর্নারের সামনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ও নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories