রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ঝিনাইদহে সর্প দংশনে শিশুর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭২ বার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাধবপুর গ্রামে সাপের কামড়ে নাজনীন আক্তার (৪) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে রাতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নাজনীন আক্তার মাধবপুর গ্রামের নিজাম উদ্দীনের মেয়ে।শিশুটির দাদা মালেক শেখ জানান, রাতে ঘরে মা বাবার সাথে ঘুমিয়ে ছিল নাজনীন।

জানা যায়, রাত ১টার দিকে সাপে তার আঙ্গুলে কামড় দেয়। তার চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশিরা এগিয়ে আসে। স্বজন ও প্রতিবেশিরা প্রথমে তাকে ওঝার কাছে নিয়ে যায়। সাপেড় কামড় বুঝতে পেড়ে ওঝা তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। সেখান থেকে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোরে তাকে মৃত ঘোষনা করেন। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলে, এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories