সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ম্যাচ জয়ের পর ২৪ লাখ রুপি জরিমানা কলকাতার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৩৩ বার

আইপিএলের দ্বিতীয় অংশের শুরুটা দারুণ হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পর তারা হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে। বৃহস্পতিবার মুম্বাইকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে কলকাতা। এই ম্যাচ জেতার পর উল্টো জরিমাণা গুণতে হচ্ছে দলটির অধিনায়ক ইয়ন মরগানক ও দলের বাকিদের। মন্থর বোলিংয়ের জন্য শাস্তি দেওয়া হয়েছে তাদের। কলকাতার প্রত্যেকের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এবারের আইপিএলে দ্বিতীয় বার মন্থর বোলিং করায় অধিনাক মরগানকে করা হয়েছে দিগুণ জরিমানা।

আইপিএলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই মৌসুমে দ্বিতীয় বার ওভার রেটের নিয়ম ভাঙল কলকাতা। তাই অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’ এছাড়া বাকি ক্রিকেটারদের সবার কেটে নেওয়া হয়েছে প্রায় ৬ লাখ রুপি। বৃহস্পতিবার আবু ধাবিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে মুম্বাইকে ১৫৬ রানের লক্ষ্য দেয় কলকাতা। জবাব দিতে নেমে কলকাতার পক্ষে ঝড় তুলেন ভেঙ্কাটেশ আয়ার। ৪ চার ও ৩ ছক্কায় ৩০ বলে ৫৩ রান করে আউট হন তিনি। ঝড় তুলেন তিন নম্বরে খেলতে নামা রাহুল ত্রিপাটিও। ৮ চার ও ৩ ছক্কায় ৪২ বলে ৭৪ রান করেন তিনি। ২৯ বল আগে ৭ উইকেটের সহজ জয় পায় কলকাতা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories