রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ইপিএল মাতাতে নেপালে গেলেন তামিম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৪৪ বার

চোট থেকে পুরোপুরি সুস্থ হতে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ৮ সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে তামিম ইকবালকে। যে কারণে এ তারকা মিস করেছেন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ। শুধু তাই নয় একই কারণে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। তবে এখন সুস্থ হয়ে উঠেছেন এ ড্যাসিং এ ওপেনার। গত কয়েক দিন ধরে মিরপুর স্টেডিয়ামে টানা অনুশীলনও করেছেন। ঠিক কতটা সুস্থ হয়েছেন, ম্যাচ খেলার জন্য ফিট হয়েছেন, তা জানতেই নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে গেলেন তিনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর মতে, পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবেই ইপিএলে খেলবেন তামিম।

শুক্রবার ভোরে (বৃহস্পতিবার দিবাগত রাত) নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়েন তামিম। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তামিম। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে হিমালয়কন্যা নেপালে। নেপালে খেলতে তামিমের কোন সমস্যা হবে না বলে মনে করেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘দুই-তিন ধরে ও (তামিম) স্কিল ট্রেনিং শুরু করেছে। ব্যাটিং ও ফিল্ডিং করেছে। আরও কয়েক দিন সময় আছে, আমরা আশাবাদী এভাবে স্কিল ট্রেনিং চালিয়ে যেতে পারে। আসন্ন এভারেস্ট প্রিমিয়ার লিগে ও খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছে। আশা করছি, এতে খেলতে কোনো সমস্যা হবে না।’ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কিনা প্রশ্নে বিসিবির প্রধান চিকিৎসক বলেছেন, ‘আমাদের সঙ্গে তামিমের যে পরিকল্পনা করা হয়েছে এই এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলাটা পুনর্বাসন প্রক্রিয়ার অংশ। ম্যাচগুলোর মধ্যে বোঝা যাবে স্কিল ও অন্য বিষয়গুলোতে ও কতটা ফিট হয়ে উঠেছে। এগুলো পর্যবেক্ষণের পর আমরা ওর খেলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’ অনুশীলনে, নেটে ব্যাটিংয়ে কোনো জড়তা অনুভব করছেন না তামিম। তারপরও ম্যাচের পরিস্থিতি ভিন্ন হতে পারে। তাই ইপিএলে খেলার ছাড়পত্র পেয়েছেন তিনি। এমনটাই জানিয়েছেন দেবাশীষ।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories