সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

শুরু হচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ, সূচি চূড়ান্ত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১২২ বার

চূড়ান্ত করা হল শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এর সূচি। আগামী ৪ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের আসরের খেলা। আর বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) থেকে। এর আগে গত ৩০ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত মাঠে গড়ানোর কথা ছিল এলপিএলের চলতি আসর। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ঝামেলা ও অন্যান্য দেশে ঘরোয়া লিগ চলমান থাকায় যথাসময়ে আসরটি আয়োজন করা সম্ভব হয়নি।

এলপিএলে গত বছরের অংশ নিলেও এবারের আসর থেকে বাদ দেওয়া হয়েছে ডাম্বুলা ভাইকিং ও কলম্বো কিংসকে। অর্থ লেনদেনে অসামঞ্জস্যতা ও নানা অভিযোগের ভিত্তিতে এই দুই ফ্র্যাঞ্চাইজিকে বাদ দেওয়া হয়। তবে দুইটি দলকে বাদ দিলেও নতুন কোন দলের অনুমোদন দেয়নি আয়োজকরা। তবে নতুন তিনটি দলকে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে। গত বছর পাঁচটি দল নিয়ে আয়োজিত হয়েছিল এসপিএলের প্রথম আসর। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা। টুর্নামেন্ট চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories