সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

ফুটবলে ক্যারিশমা, অষ্টমবারের মতো গিনেস বুকে বাংলাদেশের ফয়সাল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৭ বার

বল হাতে ক্যারিশমা দেখিয়ে সপ্তম ও অষ্টমবারে মতো ওয়ার্ল্ড গিনেস বুকে নাম লেখালেন মাগুরার ছেলে মাহমুদুল হাসান ফয়সাল।৩০ সেকেন্ডে ৬৬ বার ও ৩০ সেকেন্ডে ৬৮ বার হাতে ফুটবল ঘুরিয়ে দুইটি রেকর্ড গড়েন ১৯ বছর বয়সী এই তরুণ। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ওয়ার্ল্ড গিনেজ বুক কর্তৃপক্ষের দেওয়া সনদটি হাতে পেয়েছেন তিনি। ফয়সান মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করছেন। তার বাড়ি সদর উপজেলার হাজিপুর গ্রামে।

ফয়সাল জানান, ছোটবেলা থেকেই খেলাধুলা তার প্রিয়। ইচ্ছে ছিল ক্রিকেটার হওয়ার। কিন্তু নানা প্রতিবন্ধকতায় তা আর হয়ে ওঠেনি। এরপর শুরু করেন ফুটবল খেলা। খেলতে খেলতেই তিনি ফুটবল নিয়ে নানা এক্সপেরিমেন্ট শুরু করেন। তখনই মাথায় আসে বিভিন্ন কৌশল রপ্ত করে রেকর্ড গড়ার। তিনি বলেন, আমার নানা-নানিসহ পরিবারের সবাই আমাকে সহযোগিতা করেছেন। আমার স্বপ্ন, এ রকম ২৫টি সার্টিফিকেট নিয়ে সবার সামনে হাজির হওয়ার। পুরো বিশ্বের কাছে নিজের গ্রাম, জেলা সর্বোপরি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরা। আমার এখন একটি মাত্র ইচ্ছা, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করা। মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেন, ফয়সালের সপ্তম ও অষ্টম রেকর্ড আমাদের গর্বিত করেছে। ভবিষ্যতে ওকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে আমরা প্রস্তুত।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories