সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

মুক্তি পেল টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১১১ বার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। গানটি নিয়ে ইতোমধ্যে অনেক ক্রিকেটার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এ নিয়ে সমর্থকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) একযোগে প্রকাশ করা হয় সপ্তম আসরের জন্য ‘লাইভ দ্য গেম’ শিরোনামের গানটি।

এবারের থিম সং কম্পোজ করেন ভারতের অমিত ত্রিবেদী। এর ক্যাম্পেইন ফিল্মে বিরাট কোহলি, কাইরন পোলার্ড, রশিদ খান ও গ্লেন ম্যাক্সওয়েলের এনিমেটেড চেহারা দেখা যায়। এমিনেশন তৈরিতে কাজ করেছেন মোট ৪০ জন কর্মী। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের খেলা শুরুর ঠিক এক মাস আগে থিম সং মুক্তি পেল। এবার গানটি মুক্তির পরই দারুণ সাড়া জাগিয়েছে। গানের ভিডিওচিত্রে দেখা যায় বিভিন্ন দেশের ক্রিকেটভক্তরা কীভাবে খেলা উপভোগ করেন। থিম সংয়ে ব্যবহার করা হয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর। আয়োজক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই), তবে ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি থাকছে ওমান। চলতি আইপিএল শেষ হওয়ার পর গ্রুপ পর্বের খেলা শুরু হবে ১৭ অক্টোবর থেকে। এরপর আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে সুপার টুয়েলভের খেলা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories