নাইজেরিয়া প্রেসিডেন্টের একমাত্র ছেলের বিয়েতে বিমান, জাঁকজমক ও চাকচিক্যের ছড়াছড়ি

করোনাভাইরাস মহামারীর মধ্যে নাইজেরিয়ায় প্রেসিডেন্টের একমাত্র ছেলে ইউসুফ বুহারির বিয়ে হয়েছে দেশটির অন্যতম প্রধান ধর্মীয় নেতার মেয়ে জাহরা নাসির বায়েরোর সঙ্গে। বর-কনের দেখা হয়েছিল যুক্তরাজ্যে। সেখানে পড়তে গিয়েছিলেন তারা। নাইজেরিয়ার কানে রাজ্যে আয়োজিত দুই প্রভাবশালী পরিবারের সন্তানের বিয়েতে আড়ম্বরের কোনো কমতি ছিল না। এমির অব বিচি প্যালেসে এই বিয়ের অনুষ্ঠানে অংশ নেন কয়েক হাজার মানুষ। […]

আফগানিস্তান থেকে প্রত্যাহার সেনা মধ্য এশিয়ায় মোতায়েনের পরিকল্পনা, রাশিয়ার নিন্দা

আফগানিস্তান থেকে প্রত্যাহার করা সেনা মধ্য এশিয়ার দেশগুলোতে মোতায়েনের পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করে এ পরিকল্পনার নিন্দা ও সমালোচনা করেছে রাশিয়া। এ প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার হাঙ্গেরি সফরের সময় সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, মধ্য এশিয়ার দেশগুলো ও রাশিয়ার দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় মার্কিন সেনা মোতায়েন দেখতে চায় না মস্কো। রাশিয়া মনে করে, মার্কিন […]

আফগানিস্তান ইস্যুতে ফোনালাপ তুর্কি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুট ক্যাভুসোগ্লু ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বুধবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম আনাদোলু এজেন্সি।এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আফগানিস্তানে অব্যাহত দ্বিপাক্ষিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে ক্যাভুসোগ্লু ও ব্লিংকেন আলোচনা করেছেন। মার্কিন ও পশ্চিমা নাগরিক, সহযোগী আর […]

আফগানদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ মার্কিন সেনাদের বিরুদ্ধে!

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির ক্ষমতা দখলে নিয়ে বিদ্রোহী গোষ্ঠীটি। তালেবানের এই অভ্যুত্থানের পর কিছু আফগান নাগরিক দেশ ছাড়তে মরিয়া হয়ে ওঠে। তারা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশ যেতে সেখানে ভিড় জমায়। এই সুযোগে বিদেশ গমনে ইচ্ছুক আফগানদের কাছ থেকে […]

গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী এখন আফগান প্রতিরক্ষামন্ত্রী

১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর দেশটির ক্ষমতা দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় পর নতুন সরকারের দুই মন্ত্রী ও গোয়েন্দাপ্রধানের নাম ঘোষণা করেছে তালেবান। মঙ্গলবার তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের নতুন সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে গুয়ানতানামো বের সাবেক কারাবন্দী মোল্লা আবদুল […]

কর্মজীবী আফগান নারীদের ঘরে থাকার নির্দেশ দিল তালেবান

দেশের উদ্ভূত পরিস্থিতিতে কর্মজীবী আফগান নারীদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান। বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, কর্মজীবী নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যথাযথ ব্যবস্থা না হওয়া পর্যন্ত ঘরে তাদের থাকতে হবে। তবে ‘এটি খুবই স্বল্প সময়ের জন্য একটি প্রক্রিয়া’ বলে উল্লেখ করেন তিনি।মঙ্গলবার কাবুলে সংবাদ সম্মেলনে তালেবানের এই মুখপাত্র বলেন, আমাদের নিরাপত্তা বাহিনীর অনেকেরই […]

অভিষেক বচ্চন হাসপাতালে

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। রবিবার (২২ আগস্ট) রাতে তাকে দেখতে যান অমিতাভ বচ্চন এবং তার মেয়ে শ্বেতা বচ্চন।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অভিষেক বচ্চন কিছুদিন আগে হাতে চোট পান। তার ডান হাতের আঙুলে ব্যান্ডেজ করা হয়েছে। তবে অভিষেকের শারীরিক অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি। লীলাবতী হাসপাতালে থেকে বের হওয়ার […]

তামিল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তামিল সিনেমার অভিনেত্রী আলেকজান্দ্রা জ্যাভি মারা গেছেন। শুক্রবার অভিনেত্রীর গোয়ার বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।জ্যাভি রাশিয়ান মডেল ও অভিনেত্রী ছিলেন। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তিনি তামিল ছবি ‘কাঞ্চনা থ্রি’তে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করেছেন। খবর ইন্ডিয়া গিলটজ।জানা গেছে, উত্তর গোয়ার একটি গ্রামে থাকতেন জ্যাভি। স্থানীয়দের দাবি, […]

আফগান ইস্যুতে ‘বন্ধু’ পুতিনের সঙ্গে আলোচনা মোদির

আফগানিস্তান ইস্যুতে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার সেই ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি।  মঙ্গলবার দেশটির সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, আফগান ইস্যু নিয়ে ৪৫ মিনিট তাদের মধ্যে আলোচনা হয়েছে। মঙ্গলবার এক টুইট বার্তায় মোদি লেখেন, আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনা নিয়ে, ‘বন্ধু’ পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। […]

ভালোবাসা দিয়ে তালেবানকে মানবিক করতে চান মাহিকা

গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখলে নেয় বিদ্রোহী গোষ্ঠীটি। এখন সরকার গঠনে মনোযোগ দিচ্ছে তালেবান। এই পরিস্থিতিতে দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানিস্তানে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী মাহিকা শর্মা। খবর নিউজ ১৮ বাংলার। তিনি এক টুইট বার্তায় তালেবানের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি […]