সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

অভিষেক বচ্চন হাসপাতালে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৮৫ বার

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। রবিবার (২২ আগস্ট) রাতে তাকে দেখতে যান অমিতাভ বচ্চন এবং তার মেয়ে শ্বেতা বচ্চন।ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অভিষেক বচ্চন কিছুদিন আগে হাতে চোট পান। তার ডান হাতের আঙুলে ব্যান্ডেজ করা হয়েছে। তবে অভিষেকের শারীরিক অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলেননি।

লীলাবতী হাসপাতালে থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন অমিতাভ-শ্বেতা। সেই ছবিতে দেখা যায়, সাদা টি-শার্ট পরে গাড়িতে বসা শ্বেতা। আর অমিতাভ বচ্চনের পরনে সাদা কুর্তা-পায়জামা। তার মাথায় একটি ব্যান্ডানাও বাঁধা ছিল। দুজনেই মুখে মাস্ক পরেছিলেন।এদিকে অভিষেক বচ্চনের স্ত্রী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ‘পন্নিইন সেলভান’ নামের সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। বর্তমানে সিনেমাটির শুটিংয়ের জন্য মধ্যপ্রদেশে অবস্থান করছেন তিনি। এ অভিনেত্রীর সঙ্গেই রয়েছে মেয়ে আরাধ্য। এ কারণেই অভিষেককে দেখতে হাসপাতালে আসতে পারেননি ঐশ্বরিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories