মেক্সিকোতে গোলাগুলি নিহত-১৮

মেক্সিকোতে গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। এক সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বেশ কয়েকটি সন্দেহভাজন প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারীদের মধ্যে স্থানীয় সময় শুক্রবার ওই গোলাগুলির ঘটনা ঘটেছে।রাজ্য সরকারের মুখপাত্র রোকিও আগুইলার জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে বেশ কয়েকটি মাদক পাচারকারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই একদল অন্যদলের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে […]

এবার যুক্তরাজ্যে লাম্বডা ভ্যারিয়েন্টে বাড়ছে আতঙ্ক

বিশ্বজুড়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে করোনাভাইরাস। প্রতিদিনই সামনে আসছে প্রাণঘাতি এই ভাইরাসের নতুন নতুন সব তথ্য। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যে এবার করোনার লাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শুক্রবার পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এ তথ্য জানিয়েছে। যুক্তরাজ্যে সম্প্রতি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এর আগে দেশটিতে কেন্ট ভ্যারিয়েন্টের সংক্রমণ ছিল।এ ব্যাপারে পিএইচই জানিয়েছে, যে ছয় জনের মধ্যে […]

গত ২৪ ঘণ্টায় ভেসে উঠছে ৪০টি মৃত দেহ!

ভয়ঙ্ক’র দৃশ্য, আবারো সেই উত্তরপ্রদেশ। মৃতদে’হ এবং সম্ভবত কোভিডে মৃতদের। বুধবার সকালে স্থানীয় এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছে এক মর্মা’ন্তিক ছবি। দেখা যাচ্ছে বালির নীচ থেকে উঁকি দিচ্ছে একটা দেহ, যাঁর মুখে তখনও অক্সিজেনের মাস্ক পরানো! আর একটি ঘা’টে দেখা যাচ্ছে, সার্জিকাল গ্লাভস পরা হাত বেরিয়ে রয়েছে। অন্য আর একটিতে দেখা যাচ্ছে, সেই মৃতদেহের মুখে […]

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনে ইরানের সিদ্ধান্তের অপেক্ষায় আছি: ফ্রান্স

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ অসার দাবি উত্থাপন করে বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের ব্যাপারে তেহরানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্যারিস ও ওয়াশিংটন। তিনি শুক্রবার প্যারিস সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করেন।২০১৮ সালে তৎকালীন মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণেই যে এই সমঝোতা নিয়ে […]

চীনের মার্শাল আর্ট স্কুলে ১৮ শিক্ষার্থীর মৃত্যু

চীনের একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন। শুক্রবার হেনান প্রদেশের ঝেনশিং মার্শাল আর্টস সেন্টারে এ ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, হতাহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে। তারা ওই স্কুলটির আবাসিক শিক্ষার্থী ছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড ঘটে। পরে তা নিয়ন্ত্রণে […]

ব্রিটেনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি রাশিয়া

রাশিয়া ব্রিটেনকে সতর্ক করে বলেছে, কৃষ্ণসাগরে আবার যদি কোনো উসকানিমূলক তৎপরতা চালায় ব্রিটিশ সেনারা তাহলে তাদের বিরুদ্ধে নিশ্চিত এবং কঠোর ব্যবস্থা নেয়া হবে।রুশ প্রেসিডেন্ট সরকারি দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার (২৪ জুন) এ কথা বলেন।  ক্রিমিয়া উপকূলে ব্রিটিশ ডেস্ট্রয়ার সম্প্রতি যে উসকানিমূলক তৎপরতা চালিয়েছে তার সমালোচনা করে দিমিত্রি পেসকভ একথা বলেন।তিনি বলেন, আমরা মনে […]

তিউনিসিয়ার সাগর থেকে ২৬৪ বাংলাদেশি উদ্ধার

লিবিয়া হয়ে ইউরোপে প্রবেশের আশায় ভূমধ্যসাগরীয় অঞ্চলে নৌকায় সওয়ার হওয়া ২৬৪ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম শুক্রবার রাতে জানিয়েছে, উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে ৩ জন মিশরের নাগরিক। নৌকা ভেঙে যাওয়ার পর তারা উপকূলে আটকা পড়েন।  তিউনিসিয়া প্রশাসন অভিবাসী প্রত্যাশীদের লিবিয়া সীমান্তের বেন গর্দান বন্দরে পৌঁছাতে সাহায্য করেন। কোস্টগার্ড জানিয়েছে, যাত্রীদের […]

প্রেসিডেন্ট আব্বাসের পদত্যাগ দাবি, বিক্ষোভে উত্তাল ফিলিস্তিনের পশ্চিম তীর, বেধড়ক লাঠিচার্জ

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের হাতে আটক মানবাধিকারী কর্মী ও সংসদ সদস্য প্রার্থী নিজার বানাতের মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়েছেন অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। ব্যাপক নির্যাতনের মাধ্যমে নিজার বানাতকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তারা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করেন। বুধবার রাতে অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন স্বশাসন কর্তৃপক্ষের […]

ইথিওপিয়ার তাইগ্রে বিমান হামলা-নিহত ৫১

ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের একটি ব্যস্ততম এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, দেশটির তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে মঙ্গলবার (২২ জুন) এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় ওই এলাকার শতাধিক মানুষ আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে অর্ধশতাধিকের অবস্থা গুরুতর। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা […]

বিশ্বে করোনায় আক্রান্ত এবং মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে

বিশ্বে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত দু-দিনে বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ২৪ হাজার ১৪২ জন এবং এ রোগে মারা গেছেন ৮ হাজার ৪৪৭ জন। মঙ্গলবার বিশ্বে করোনায় আক্রান্ত নতুন রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ৬৫ হাজার ১৮৩ জন এবং মৃতের সংখ্যা ছিল ৮ হাজার ১৮১ জন। ২৪ ঘণ্টার ব্যবধানে […]