বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রেসিডেন্ট আব্বাসের পদত্যাগ দাবি, বিক্ষোভে উত্তাল ফিলিস্তিনের পশ্চিম তীর, বেধড়ক লাঠিচার্জ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৭৯ বার

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের হাতে আটক মানবাধিকারী কর্মী ও সংসদ সদস্য প্রার্থী নিজার বানাতের মৃত্যুর খবরে বিক্ষোভে ফেটে পড়েছেন অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। ব্যাপক নির্যাতনের মাধ্যমে নিজার বানাতকে হত্যা করা হয়েছে এমন অভিযোগ তুলে তারা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ দাবি করেন।

বুধবার রাতে অধিকৃত পশ্চিম তীরের হেব্রন শহরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীর হাতে আটক হন স্বশাসন কর্তৃপক্ষের কঠোর সমালোচক নিজার বানাত। এ সময় তার ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়েছে। বানাতকে হাজতে নেওয়ার পর তার স্বাস্থ্য পরিস্থিতি খারাপ হতে থাকে। তখন তাৎক্ষণিকভাবে তাকে হেব্রন সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানানো হয়নি।৪৩ বছর বয়সী নিজার বানাতকে নির্যাতনের মাধ্যমে হত্যা করার প্রতিবাদে পশ্চিমতীরের মাহমুদ আব্বাসের দফতরের সামনে বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। বৃহস্পতিবারও বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন তারা। তবে স্বশাসন কর্তৃপক্ষের নিরাপত্তায় বাহিনী বিক্ষোভকারীদের ওপর বেধড়ক লাঠিচার্জ করেছে।

নিজারের কাজিন ২১ বছর বয়সী হুসেইন বানাত জানান, রাতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যখন ঘরের দরজা ও জানালা ভাঙছিলেন তখন সেই শব্দে তাদের ঘুম ভেঙে যায়। সে সময় বানাতের ওপর আঘাত করতে থাকে পিএ বাহিনী। জানালা ভাঙার জন্য যে লোহা ব্যবহার করেছিল সেটি দিয়েই তারা বানাতকে আঘাত করতে থাকে। টানা আট মিনিট ধরে এভাবে চলতে থাকে।

এক বিবৃতিকে হেব্রনের গভর্নর জিবরিন আল-বাকরি বলেন, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের অ্যাটর্নি জেনারেলের নির্দেশে বানাতকে আটক করা হয়েছিল। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories