বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি গঠনই সর্বোচ্চ অগ্রাধিকার: চীফ হুইপ রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্নদের হুইল চেয়ার, ছাত্রীদের বাইসাইকেল ও শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ পুলিশের শীর্ষ পর্যায়ে ১৭ কর্মকর্তার রদবদল এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনের মেয়াদ ১ বছর বাড়িয়েছে সরকার ওয়াসার এমডি থেকে স্থানীয় সরকার ইনস্টিটউটের ডিজি আমিনুল সাভারে এক নারীসহ ৩জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ বাজারমুখী মিশন, বিশ্বমঞ্চে মালয়েশিয়া’ স্লোগানে কুয়ালালামপুরে নাইস এক্সপো ২০২৬ ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

চীনের মার্শাল আর্ট স্কুলে ১৮ শিক্ষার্থীর মৃত্যু

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৬৭ বার

চীনের একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকাণ্ডে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন। শুক্রবার হেনান প্রদেশের ঝেনশিং মার্শাল আর্টস সেন্টারে এ ঘটনা ঘটেছে। বিবিসি জানিয়েছে, হতাহত শিক্ষার্থীদের অধিকাংশের বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে। তারা ওই স্কুলটির আবাসিক শিক্ষার্থী ছিল।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ড ঘটে। পরে তা নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। ঝিচ্যাং জেলা সরকার এক বিবৃতি জানিয়েছে, স্কুলটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।  স্কুলটিতে ৩৪ জন আবাসিক শিক্ষার্থী ছিল। স্থানীয় সময় রাত ৩টার দিকে অগ্নিকাণ্ড ঘটে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

হেনান প্রদেশকে চীনের মার্শাল আর্টের জন্মভূমি বলা হয়ে থাকে। এখানকার শাওলিন টেম্পলগুলিতে হাজার হাজার শিক্ষার্থী কংফু শিখে থাকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories