দক্ষিণ আফ্রিকার রাস্তায় সহিংসতা ঠেকাতে ২৫ হাজার সেনা

বিক্ষোভ ঠেকাতে দক্ষিণ আফ্রিকায় ২৫ হাজার সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটিতে এ পর্যন্ত সংঘর্ষ ও সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে। সহিংসতার ঘটনায় দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। দুই শতাধিক দোকানপাটে লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালানো হয়। পুড়িয়ে দেওয়া হয় বাজারঘাট, শপিং মল ও গুদাম ঘর।দক্ষিণ আফ্রিকায় সাবেক প্রেসিডেন্ট জ্যাকব […]

সাইবেরিয়ার তোমস্ক যাওয়ার পথে যাত্রীসহ বিমান নিখোঁজ

যাত্রীসহ বিমান নিখোঁজের খবর পাওয়া গেছে। জানা যায়, প্রায় ১৭ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয়েছে রাশিয়ার অ্যান্তোভ এন-২৮ নামের একটি বিমান। প্রাপ্ত তথ্যে আরো জানা যায়, স্থানীয় সময় আজ শুক্রবার উড্ডয়নের পর সাইবেরিয়ার তোমস্ক এলাকা দিয়ে যাওয়ার সময় রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। […]

এবার সিলেবাস থেকে বাদ রবীন্দ্রনাথ, পড়ানো হবে যোগী-রামদেবের বই

এশিয়ার প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণণ এবং আর কে নারায়ণনের লেখা এবার বাদ গেল ভারতের উত্তরপ্রদেশের শিক্ষার্থীদের পাঠ্যসূচি থেকে। উত্তরপ্রদেশের মাধ্যমিক শিক্ষা পর্ষদের দশম ও দ্বাদশ শ্রেণির পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ-রাধাকৃষ্ণণদের লেখা বাদ দিল যোগী আদিত্যনাথের সরকার। সেই তালিকায় নাম রয়েছে যোগগুরু রামদেব ও বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের!কিছু দিন আগেই উত্তরপ্রদেশ […]

সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিতে আফগান পাকিস্তান বাহিনীর তীব্র লড়াই

পাকিস্তানের সাথে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিং স্পিন বোলডাকের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করার পর শুক্রবার তালেবান যোদ্ধাদের সাথে আফগান বাহিনীর সংঘর্ষ হয়েছে। খবর এএফপি’র। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের পুলিশের মুখপাত্র জামাল নাসির বারাকজাই এএফপি’কে বলেন, বেসামরিক লোকজনের বাড়িতে আশ্রয় গ্রহণকারী তালেবানের বিরুদ্ধে আফগান বাহিনী লড়াই করছে।’স্থানীয় বাসিন্দারা জানান, আফগান বাহিনী সীমান্ত শহরের প্রধান বাজারে অবস্থান করছিল। […]

ইন্দোনেশিয়ায় বাড়িঘরে পড়ে আছে লাশের স্তুপ, ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটি !

ইন্দোনেশিয়ায় করোনাভাইরাস পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে মুসলিম প্রধান দেশটি। বাড়িঘরে পড়ে আছে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের দেহ। যাদের মৃত্যুর সময় পাশে কেউ ছিল না। অনেকেই মারা গেছেন অক্সিজেন সংকটে। পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে এসেছেন উদ্ধারকর্মীরা। বিবিসির স্থানীয় সাংবাদিক ভালদিয়া বারাপুতরি বলছেন, গত দেড় বছরের মধ্যে ইন্দোনেশিয়ায় সংক্রমণ এখন সবচেয়ে […]

হাজার হাজার সৈন্য মোতায়েন, নিহত-১১৭ জন

দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া দাঙ্গায় এখন পর্যন্ত ১১৭ জন নিহত হয়েছে। এদিকে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারারুদ্ধ করার প্রেক্ষাপটে শুরু হওয়া দাঙ্গা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সৈন্য। দক্ষিণ আফ্রিকায় ১৯৯৪ সালে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসন অবসানের পর এই প্রথম এত বিপুলসংখ্যাক ২ হাজার সৈন্য মোতায়েন করা হলো। সরকার জানিয়েছে, রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে ১০ […]

বার্সায় অর্ধেক হয়ে যাচ্ছে মেসির বেতন!

বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে গেছে গত ৩০ জুন। ফলে তিনি আর বার্সেলোনার খেলোয়াড় নন। বার্সেলোনা ছাড়তে পারেন লিওনেল মেসি, এমন গুঞ্জনও ছড়িয়েছিল। কিন্তু সমস্ত গুঞ্জন ও জল্পনা উড়িয়ে সেই বার্সেলোনাতেই থাকছন মেসি। বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন নয় বরং সম্পর্ক আরও দীর্ঘস্থায়ী হল।  নতুন করে আরও ৫ বছরের চুক্তি করা হচ্ছে মেসির সঙ্গে। বার্সেলোনার […]

কেন ভারতের জন্য হঠাৎ মাথা ব্যথার কারণ আফগানিস্তান ! বিবিসি বাংলার প্রতিবেদন

আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন সৈন্য। আমেরিকা জানিয়েছে, দেশটি ইতোমধ্যে ৯০ শতাংশ সেনা সরিয়ে নিয়েছে। বাকি সৈন্য খুব শিগগিরই সরিয়ে নেওয়া হবে। শুধু তা-ই নয়, দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সৈন্যও সরিয়ে নেওয়া হয়েছে। আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য পুরোপুরি প্রত্যাহারের দিন যত এগিয়ে আসছে, ততই ঝড়ের গতিতে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে […]

পাকিস্তানে বোমা হামলায় ৯ চীনা নাগরিকসহ নিহত-১৩

পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বোমা হামলায় ৯ চীনা নাগরিকসহ ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে দু’জন পাকিস্তানী সেনাও রয়েছে। কোহিস্তানের একটি জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার সময় এই বোমা বিস্ফোরণ ঘটে। তবে বোমাটি রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল, নাকি বাসের মধ্যেই ছিল, তা এখনো নিশ্চিত নয়। খবর বিবিসির। এ ঘটনাকে পাকিস্তান সরকারের একজন মুখপাত্র কাপুরুষোচিত বলে বর্ণনা […]

কাশ্মীরে লস্কর-ই-তৈয়বার তিন সদস্য নিহত

জম্মু ও কাশ্মীরের লস্কর-ই-তৈয়বার সন্দেহভাজন তিন সদস্যকে গুলি করে হত্যা করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। এদের মধ্যে সংগঠনটির শীর্ষ কমান্ডার আইজাজ ওরফে আবু হুরায়রাও রয়েছে বলে দাবি পুলিশের।আজ বুধবার ভোরে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামা জেলায় এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে কাশ্মীর পুলিশের আইজি বিজয় কুমার বলেন, পুলওয়ামায় লস্কর-ই-তৈয়বার আস্তানা রয়েছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নিরাপত্তা […]