সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

কেন ভারতের জন্য হঠাৎ মাথা ব্যথার কারণ আফগানিস্তান ! বিবিসি বাংলার প্রতিবেদন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
  • ৭১ বার

আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন সৈন্য। আমেরিকা জানিয়েছে, দেশটি ইতোমধ্যে ৯০ শতাংশ সেনা সরিয়ে নিয়েছে। বাকি সৈন্য খুব শিগগিরই সরিয়ে নেওয়া হবে। শুধু তা-ই নয়, দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সৈন্যও সরিয়ে নেওয়া হয়েছে।

আফগানিস্তান থেকে আমেরিকান সৈন্য পুরোপুরি প্রত্যাহারের দিন যত এগিয়ে আসছে, ততই ঝড়ের গতিতে একের পর এক অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তালেবান। দেশটির কমপক্ষে ৭০ শতাংশ এখন তাদের নিয়ন্ত্রণে বলে দাবি করছে তালেবান, যা খুব শক্ত গলায় প্রত্যাখ্যান করতে পারছে না আফগান সরকার।

এদিকে, তালেবান আবারও আফগানিস্তান নিয়ন্ত্রণ করবে এই সম্ভাবনায় অন্য অনেক দেশই উদ্বিগ্ন, তবে সবচেয়ে বেশি চিন্তায় পড়েছে সম্ভবত ভারত।অনেক দেশই আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, কিন্তু অন্য যেকোনও দেশের চেয়ে আফগানিস্তানে সবচেয়ে বেশি স্বার্থ এখন ভারতের। তালেবান আবার ক্ষমতা নিলে ভারতের ক্ষতি হবে সবচেয়ে বেশি, বলছিলেন ড. সঞ্জয় ভরদোয়াজ, যিনি দিল্লির জওহারলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক। তিনি বলেন, ভারতের নিরাপত্তা এবং অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক স্বার্থের জন্য আফগানিস্তানের গুরুত্ব অপরিসীম। ফলে ভারত এখন জটিল এক সংকটে পড়েছে।

বিশ বছর আগে ২০০১ সালে আমেরিকার সামরিক অভিযানে ক্ষমতা থেকে তালেবান উৎখাত হওয়ার পর যে দেশটি আফগানিস্তানে প্রভাব-প্রতিপত্তি বাড়াতে সবচেয়ে তৎপর হয়েছিল, সেটি ভারত।

আফগানিস্তানে প্রভাব বিস্তারে গত দুই দশকে চারশ’রও বেশি সামাজিক-অর্থনৈতিক এবং বড় বড় কিছু অবকাঠামো প্রকল্পে ৩০০ কোটি ডলারেও বেশি বিনিয়োগ করেছে ভারত। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, সাংস্কৃতিক উন্নয়নে ডজন ডজন প্রকল্প ছাড়াও, দিলারাম-জারাঞ্জ মহাসড়ক নামে ২১৮ কিমি দীর্ঘ গুরুত্বপূর্ণ একটি সড়ক তৈরি করে দিয়েছে ভারত। কাবুলে নতুন আফগান পার্লামেন্ট ভবনটিও তৈরি করেছে তারা। চলমান শত শত প্রকল্পের এখন কী হবে ? যে উদ্দেশ্যে এসব বিনিয়োগ, তার ভবিষ্যৎ কী ? এগুলো কি পানিতে যাবে ? ভারতের নীতি-নির্ধারকরা সে চিন্তায় এখন অস্থির।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories