রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস পিপিআরসি’র সেমিনার: তরুণরা চান কর্মসংস্থান, ব্যবসায়ীরা চান সরকারি সহযোগিতা রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী জামায়াত-আ.লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খান ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

হাজার হাজার সৈন্য মোতায়েন, নিহত-১১৭ জন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৮৫ বার

দক্ষিণ আফ্রিকায় শুরু হওয়া দাঙ্গায় এখন পর্যন্ত ১১৭ জন নিহত হয়েছে। এদিকে সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারারুদ্ধ করার প্রেক্ষাপটে শুরু হওয়া দাঙ্গা নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে হাজার হাজার সৈন্য।

দক্ষিণ আফ্রিকায় ১৯৯৪ সালে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসন অবসানের পর এই প্রথম এত বিপুলসংখ্যাক ২ হাজার সৈন্য মোতায়েন করা হলো। সরকার জানিয়েছে, রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে ১০ হাজার সৈন্য। আর সাউথ আফ্রিকান ন্যাশনাল ডিফেন্স ফোর্সও ১২ হাজার রিজার্ভ ফোর্স তলব করেছে।

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে জনবহুল গুতেং প্রদেশে বৃহস্পতিবার সকাল থেকেই সশস্ত্র সৈন্যদের টহল দিতে দেখা যায়। উল্লেখ্য, রাজধানী জোহানেসবার্গ ও নির্বাহী রাজধানী প্রিটোরিয়া এই প্রদেশেই অবস্থিত।

সৈন্যদের পরিবহনে বাস, ট্রাক, বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করতে দেখা যায়। গত শুক্রবার দেশটিতে উত্তেজনা দেখা দেয়। সাবেক প্রেসিডেন্ট জুমাকে কারাগারে নেয়ার প্রতিবাদে বিক্ষোভ হলেও বৈষম্য ও দারিদ্র্যের ব্যাপক বিস্তারও এতে ভূমিকা রাখছে।

সহিংসতা দমনে ইতোমধ্যে ২২ শ’র বেশি লোককে গ্রেফতার করা হয়েছে। উচ্চ পর্যায়ের একটি দুর্নীতি নিয়ে তদন্তে বিচার বিভাগীয় কমিটির কাছে হাজির না হওয়ায় ৭৯ বছর বয়স্ক জুমাকে কারাগারে পাঠানো হয়। তিনি ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। জুমা নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন। সূত্র : আল জাজিরা

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories