রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস পিপিআরসি’র সেমিনার: তরুণরা চান কর্মসংস্থান, ব্যবসায়ীরা চান সরকারি সহযোগিতা রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি: অর্থমন্ত্রী ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী জামায়াত-আ.লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খান ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেওয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে রিট শপথ নিলেন আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনি

পাকিস্তানে বোমা হামলায় ৯ চীনা নাগরিকসহ নিহত-১৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৬৮ বার

পাকিস্তানের উত্তরাঞ্চলে এক বোমা হামলায় ৯ চীনা নাগরিকসহ ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে দু’জন পাকিস্তানী সেনাও রয়েছে। কোহিস্তানের একটি জলবিদ্যুৎ প্রকল্পে যাওয়ার সময় এই বোমা বিস্ফোরণ ঘটে। তবে বোমাটি রাস্তার পাশে পেতে রাখা হয়েছিল, নাকি বাসের মধ্যেই ছিল, তা এখনো নিশ্চিত নয়। খবর বিবিসির।

এ ঘটনাকে পাকিস্তান সরকারের একজন মুখপাত্র কাপুরুষোচিত বলে বর্ণনা করেছেন। অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঝাও লিজিয়ান বলছেন, পাকিস্তান এই হামলার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি এবং সে দেশে চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে তারা আশা করেন। উল্লেখ্য, বিস্ফোরণের সময় বাসে কয়েক ডজন যাত্রী ছিল। এদের সহযাত্রী ছিল চীনা ইঞ্জিনিয়ার, যারা কোহিস্তানের ওই জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন। বিস্ফোরণের পর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories