মাছটির দাম দু’কোটি বিশ লক্ষ টাকা !

প্রাইভেট জেট বা ম্যানসন নয়, শুধু মাত্র একটা মাছ। কোটিপতিদের অন্যতম শখ এখন এই মাছকে ঘিরে। এটাই নাকি স্ট্যাটাস সিম্বল! দাম প্রায় দু’কোটি বিশ লক্ষ টাকা। এশিয়ান অ্যারোয়ানা, বিশ্বের অন্যতম মূল্যবান জলজ প্রাণী এটি। এশিয়ার এলিটদের মধ্যে এই মাছটিকে ঘিরে ক্রমেই উৎসাহ বাড়ছে। এই মাছগুলিকে বলা হচ্ছে ড্রাগন ফিশ। আশির দশকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রায় তিন […]
লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

পবিত্র হজের মূলপর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। লাখো মুসল্লির কণ্ঠে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক। লা শারিকা লাক’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার) ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে সৌদি আরবের মক্কার আরাফাতের ময়দান। […]
প্রশান্ত মহাসাগরে এফ-২২ বিমান বহর পাঠাচ্ছে আমেরিকা,বাড়ছে উত্তেজনা

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তত দুই ডজন এফ-২২ জঙ্গিবিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিমানবাহিনী। দক্ষিণ চীন সাগর ও চাইনিজ তাইপে (তাইওয়ান) নিয়ে যখন ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা চলছে, তখন পূর্ব এশিয়ায় রাডার ফাঁকি দিতে সক্ষম এসব জঙ্গিবিমান পাঠাচ্ছে আমেরিকা। সিএনএন জানিয়েছে, এসব যুদ্ধবিমান আসন্ন ‘অপারেশন প্যাসিফিক আয়রন-২০২১’ মহড়ায় অংশ নেবে।হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্স […]
দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

দুই ডোজ টিকা নিয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। কোভিড পরীক্ষা করার পরই তার করোনা শনাক্ত হয়। এক টুইট বার্তায় তিনি নিজেই নিশ্চিত করেছেন। টুইট বার্তায় ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, শুক্রবার কিছুটা অসুস্থ বোধ করলে করোনা পরীক্ষা করান। করোনায় আক্রান্ত হওয়ার খবর শনিবার নিশ্চিত করেন তিনি। তবে গুরুতর না হলেও কোভিডের সামান্য উপসর্গ রয়েছে বলেও […]
চীনকে বার্তা দিতে প্রশান্ত মহাসাগরে যুদ্ধবিমানের বিশাল বহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন বিমান বাহিনী অন্তত দুই ডজন এফ-২২ জঙ্গিবিমানের বিশাল বহর পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন সরকার। দক্ষিণ চীন সাগর ও চাইনিজ তাইপে (তাইওয়ান) নিয়ে যখন ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের উত্তেজনা চলছে তখন পূর্ব এশিয়ায় রাডার ফাঁকি দিতে সক্ষম এসব জঙ্গিবিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত আমেরিকার প্যাসিফিক এয়ার ফোর্স বলেছে, হাওয়াই ও […]
মেসির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আদালতে খারিজ

২০১২-১৩ মৌসুমে ৬৯ ম্যাচ খেলে অবিশ্বাস্য ৯১টি গোল করেছিলেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত ওই সময়টিকে মেসির সেরা সময় হিসেবে ধরা হত। কিন্তু না, তার চেয়েও ভাল সময় এখন কাটাচ্ছেন আর্জেন্টিনীয় এই মহাতারকা। ক্যারিয়ারের অধরা মাধুরী ছিল যা, সেই দেশের জার্সিতে বড় টুর্নামেন্টও অবশেষে জিতে ফেলেছেন তিনি। এরপর বার্সেলোনার সঙ্গে আবার পাঁচ বছরের চুক্তি মোটামুটি নিশ্চিত। […]
বাংলাসহ ১০ ভাষায় সম্প্রচার হবে হজের খুতবা

আরাফার বিস্তৃত প্রাঙ্গণে হাজিদের উদ্দেশ্যে হজের যে খুতবা পাঠ করা হবে সেটি বিশ্ব মুসলিম উম্মাহর কাছে পৌঁছে দিতে সৌদি আরব সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এবারের হজের খুতবা বাংলাসহ মোট ১০টি ভাষায় অনুদিত হবে এবং দু’টি প্লাটফর্মে সেটি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেনসৌদির পবিত্র দুই মসজিদের পরিচালনা বিভাগের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল সুদাইস।যে […]
কলকাতায় শূন্যে নামল করোনায় মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে দৈনিক কোভিড সংক্রমণ কমেছে। জানা গেছে, একদিনে রাজ্যের ১৯টি জেলায় কোনও মৃত্যু হয়নি। তবে এখনও মৃত্যু হচ্ছে পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগণা ও নদিয়ায়। একদিনের সংক্রমণে চিন্তা বাড়াচ্ছে উত্তর ২৪ পরগণা ও দার্জিলিং। স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গে একদিনে করোনা নিয়ে মৃত্যুর সংখ্যা ৮ জন এবং এর মধ্যে একদিনে মৃত্যু শূন্য […]
ইউরোপে ভয়াবহ বন্যা; মৃতের সংখ্যা বেড়ে-১২০

ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২০ জনের। শুধু জার্মানিতেই মারা গেছে একশ জন মারা গেছে। এছাড়া বেলজিয়ামে ২০ জনের মৃত্যু হয়েছে। পশ্চিম ইউরোপে রেকর্ড বৃষ্টিপাতের কারণে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চল। বন্যার পানিতে দেশটির বেশ কিছু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহরওয়েইলার শহরে অন্তত ১ […]
মায়ানমারে অভ্যুত্থানের পর ৭৫ শিশু নিহত, আটক ১০০০: জাতিসংঘ

চলতি বছরের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে নির্বাচিত সরকার প্রধানকে গ্রেফতার করে ক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেখানে সেনা ও নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৭৫ শিশু নিহত হয়েছে। আটক করা হয়েছে আরও হাজার খানেক। জাতিসংঘের শিশু অধিকার কমিটি এ জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারীর মতো আপৎকালীন সময়ে দেশটির রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন […]