শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট গাজীপুরের কালীগঞ্জে জামাইয়ের হাতে শশুর খুন লক্ষ্মীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দুধ দিয়ে গোসল করে প্রেমকে বিদায় জানালেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তারিকুল ইসলাম সবকিছু বিবেচনা করে মক্কা চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী স্বপ্ন ছুঁতে গিয়ে কফিনে ফিরলো নওগাঁর আত্রাইয়ের সাত প্রবাসী আশুলিয়ায় ভুয়া পত্রিকার আড়ালে নকল কনডমের কারখানা, জব্দ ২ কোটি টাকার পণ্য দেশের বাজারে আবারও কমলো সোনার দাম শেষ হয়ে আসছে মার্কিন অস্ত্রের মজুত, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে গভীর উদ্বেগ

ইউরোপে ভয়াবহ বন্যা; মৃতের সংখ্যা বেড়ে-১২০

আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৯২ বার

ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১২০ জনের। শুধু জার্মানিতেই মারা গেছে একশ জন মারা গেছে। এছাড়া বেলজিয়ামে ২০ জনের মৃত্যু হয়েছে।   

পশ্চিম ইউরোপে রেকর্ড বৃষ্টিপাতের কারণে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চল। বন্যার পানিতে দেশটির বেশ কিছু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  আহরওয়েইলার শহরে অন্তত ১ হাজার ৩শ’ জন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা জানান, নদীর পানি বেড়ে গিয়ে কয়েক মিনিটের মধ্যেই উপকূলীয় অঞ্চল তলিয়ে যায়। এসময় নিরাপদে সরে যেতে পারেনি অনেকেই। উদ্ধারকাজ চালাতে ১৫ হাজার পুলিশ, সেনা ও জরুরি কর্মী মোতায়েন করেছে জার্মান সরকার। 

বেলজিয়ামের লিয়েজ শহরের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। জার্মানি, বেলজিয়াম ছাড়াও নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং সুইজারল্যান্ডেও বন্যা দেখা দিয়েছে। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories