প্রেমিকের সঙ্গে পালানোর সময় নিজের মেয়েকে গুলি করল বাবা

প্রেমিকের সঙ্গে পালানোর চেষ্টা করায় নিজের কিশোরী মেয়েকে গুলি করে হত্যা করেছেন এক ব্যক্তি। সোমবার ভারতের উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার পারোলি গ্রামে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় মেয়েটির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।  আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুবছর ধরে স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ১৭ বছরের ওই  কিশোরীর। তারা বিয়ে করতে […]

ভারতে আটক ৭ বাংলাদেশী, মুক্তির জন্য সরকারের হস্তক্ষেপ চায় পরিবার

ভারতে আটক কুড়িগ্রামের ফুলবাড়ী সদরের অভ্যন্তরের বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার সমন্বয় পাড়ার একই পরিবারের ৭ নারী পুরুষ ও শিশুর মুক্তির উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করেছেন তাঁদের পরিবার। পরিবারের পক্ষে মোঃ আশরাফুল আলম গত ৬ জুলাই কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে এ আবেদন করেন। ৪ জুলাই ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ বিএসএফ আটক করে থানায় সোর্পদ করে। […]

পর্ন-কাণ্ডে শিল্পার ফোন ‘ক্লোন’ করতে চান গোয়েন্দারা

পর্ন-কাণ্ডে ফের পুলিশের মুখোমুখি হতে পারেন অভিনেত্রী শিল্পা শেঠি। মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার সূত্রে জানা গিয়েছে, রাজ কুন্দ্রার স্ত্রীর ফোনের ক্লোনিং করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার পরেই দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে তলব করতে পারে মুম্বাই পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার। শিল্পার ফোনে কোনও গোপন নথি রয়েছে কি না, কিংবা তার ফোন থেকে গত […]

করোনার নতুন ধরনের সন্ধান ব্রিটেনে, ছড়িয়েছে ২৬ দেশে

করোনাভাইরাসের ডেল্টা রূপ (ভ্যারিয়্যান্ট) ইতোমধ্যেই গোটা বিশ্বজুড়ে সংক্রমণ ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে ব্রিটেনে আরও একটি রূপের সন্ধান মিলল। বিজ্ঞানের পরিভাষায় যার নাম বি১.৬২১। ব্রিটেনে এখন পর্যন্ত এই রূপের কারণে ১৬ জন আক্রান্ত হয়েছেন।  তবে দেশটির স্বাস্থ্য দফতর জানিয়েছে, গোটা বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। সম্প্রতি কোভিডবিধি শিথিল হওয়ায় এবং বিমান পরিষেবা থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেই […]

ব্যবহার শেখাব আমেরিকাকে, চীনের হুঁশিয়ারি

চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপরের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা যদি আমেরিকা এখনও শিখে না থাকে তাহলে আন্তর্জাতিক সমাজকে সঙ্গে নিয়ে আমরা তা আমেরিকাকে শিখিয়ে দেব। চীনা দৈনিক গ্লোবাল টাইমসে ওয়াং ই’র এ বক্তব্য ছাপা হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইসের সাম্প্রতিক এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ […]

সুপার ড্যান্সার ৪: শিল্পার পরিবর্তে বিচারকের আসনে কারিশ্মা

পর্নকাণ্ডে অভিযুক্ত হয়ে রাজ কুন্দ্রা জেলে। পর্ন তৈরির অভিযোগে তাকে গ্রেফতার করেছেন মুম্বাই পুলিশ। ফলে প্রভাব পড়েছে স্ত্রী শিল্পা শেট্টির ভাবমূর্তিতে। স্বামী গ্রেফতার হওয়ার খবরে নিজের ভাবমূর্তি নষ্টের আঁচ পেয়েছেন শিল্পা। ডান্স রিয়্যালিটি শো সুপার ডান্সার ৪-এর বিচারকের আসনে ছিলেন তিনি। আপাতত শ্যুটিং থেকে বিরতি নিয়েছেন নায়িকা। স্বামীর গ্রেফতারির পর নিজের সমস্ত শ্যুটিং বাতিল করেছেন […]

ক্রিকেটে নজিরবিহীন ঘটনা ঘটাল অস্ট্রেলিয়া!

উইন্ডিজের বিপক্ষে স্থগিত হওয়া দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়া ৪ উইকেটে হেরে গেছে। এই জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে উইন্ডিজ। ৭৫ বলে অপরাজিত ৫৯ রান করে ম্যাচসেরা হয়েছেন নিকোলাস পুরান। বাংলাদেশের স্থানীয় সময় ২৩ জুলাই দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। টসে জিতে ব্যাটিং নেয় […]

অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ দিতে পারে আজীবন সুরক্ষা

গবেষণার ভিত্তিতে সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী দাবি করেছেন, অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ টিকা কভিড-১৯ থেকে আজীবন সুরক্ষা দেওয়ার ক্ষমতা রাখে। গবেষণা প্রতিবেদনটি সম্প্রতি ছাপা হয়েছে বিজ্ঞানবিষয়ক নেচার সাময়িকীতে। গবেষকরা বলছেন, অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা তৈরি হয়েছে অ্যাডিনো ভাইরাস ব্যবহার করে। ফলে অ্যাস্ট্রাজেনেকাকে বেশি কার্যকর হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়ার পাশাপাশি মানানসই যুক্তিও ব্যাখ্যা করেছেন গবেষকরা। তাঁদের দাবি, অ্যাডিনো […]

ফোন পেয়ে মাত্র আড়াই মিনিটে ঘটনাস্থলে পৌঁছাল দুবাই পুলিশ

বিশ্বের অনেক দেশের পুলিশ বিভাগই মানুষের বিপদে পাশে দাঁড়ানো নিয়ে প্রশংসিত হয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ বিভাগ অন্যতম। এবার দেশটির বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের পুলিশ ইমার্জেন্সি কল রিসিভ করার সাথে সাথেই মাত্র ২.৩৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে গেল। জানা গেছে, চৌকস এ  দুবাই পুলিশ বিগত তিন মাসে হটলাইনে (৯৯৯) ১.১৭ মিলিয়ন কল রিসিভ করে। তাইতো […]

মার্সিডিজ ব্রান্ডের হেলিকপ্টার কিনলেন নেইমার, দাম ১১৭ কোটি টাকা

কোপা আমেরিকার এবারের আসরের ফাইনালে মারাকানায় চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে শিরোপা হারাতে হয়েছে ব্রাজিলকে। ফাইনালে পরাজয়ের পর লিওনেল মেসিকে জড়িয়ে ধরে নেইমারের কান্না অনেকের হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু নেইমার অন্য ধাঁচের মানুষ। কষ্ট ভুলে নিজের জীবনকে উপভোগ করতে জানেন নেইমার। সেই উপভোগের মন্ত্র থেকেই এবার একটি মার্সিডিজ হেলিকপ্টার কিনে ফেলেছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।  যার মূল্য ১৩ […]