ইউক্রেনের সঙ্গে চুক্তি হলেও তা বাতিল করে দিয়েছিলেন পুতিন

যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে কিয়েভের সাথে একটি অস্থায়ী চুক্তি করেছিলেন ইউক্রেনে নিযুক্ত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রধান দূত। ওই চুক্তিতে ইউক্রেনকে ন্যাটোর বাইরে থাকার ব্যাপারে রাশিয়ার দাবি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু পুতিন সেই চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন এবং তার সামরিক অভিযান চালিয়ে যেতে চাপ দিয়েছিলেন। পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ তিনটি সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স এ […]

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সড়ক দুর্ঘটনায় আহত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। তবে আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন তার মুখপাত্র। এনডিটিভির খবরে বলা হয়েছে, খারকিভের পুনরুদ্ধার করা শহর ইজিয়াম পরিদর্শন শেষে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) কিয়েভে ফিরছিলেন জেলেনস্কি। পথে ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। এতে তিনি আহত হন।  জেলেনস্কি মুখপাত্র শেরহি নিকিফোরভ বলেছেন, একটি গাড়ির সঙ্গে ভলোদিমির […]

৭৪তম এমি অ্যাওয়ার্ড জিতলেন যারা

লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে এমি অ্যাওয়ার্ডের ৭৪তম আসর। করোনা মহামারির কারণে গত কয়েক বছর জমকালো আয়োজন না থাকলেও এবার তারকাদের উপস্থিতিতেই হয়েছে বিজয়ীদের মধ্যে পুরেস্কার বিতরণ। সর্বোচ্চ ২৫টি মনোনয়ন জেতা ‘সাকসেশন’ সেরা ড্রামা নির্বাচিত হয়েছে। ম্যাথিউ ম্যাকফ্যাডিয়ান পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। লিমিটেড সিরিজ শাখায় সেরা হয়েছে […]

কানাডায় বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত

কানাডার টরন্টোর পশ্চিমাঞ্চলে এক বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিনজন। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটেছে বলে একজন কর্মকর্তা জানিয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। অন্টারিওর প্রিমিয়ার (আঞ্চলিক সরকারপ্রধান) ডগ ফোর্ড টুইটারে বলেছেন, ‘টরন্টোয় একজন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে। বোধবুদ্ধিহীন এই সহিংসতায় আমি আতঙ্কিত। এএফপির […]

পরমাণু চুক্তি হলেও ইরানকে ছাড় নয় : মোসাদ

ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়িত হলেও ইরানকে ছাড় দেবে না মোসাদ। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান বলেছেন, পরমাণু চুক্তি হলেও ইরানকে দায়মুক্তি দেবে না মোসাদ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতেই বিশ্বের প্রধান দেশগুলো মিলে ২০১৫ সাল থেকে একটি চুক্তির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সর্বশেষ […]

হেলিকপ্টার নয়, রানির অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্বনেতাদের বাস ব্যবহারের নির্দেশনা

রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানকারী বিদেশি নেতা এবং তাদের স্ত্রীদেরকে ব্রিটেনে কমার্শিয়াল ফ্লাইটে যেতে এবং ঘটনাস্থলে পৌঁছানোর জন্য বাসে যেতে বলা হয়েছে।ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, প্রায় ৫০০ বিদেশি বিশিষ্ট ব্যক্তি ছয় দশকের মধ্যে ব্রিটেনে প্রথমবার রাষ্ট্রীয় কোনো অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। কর্মকর্তারা ১৯ সেপ্টেম্বর রানির অন্ত্যেষ্টিক্রিয়ার […]

৬ হাজার বর্গকিমি পুনরুদ্ধার করেছি: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনীয় বাহিনী এ বছরের সেপ্টেম্বর মাসের শুরু থেকে এখন পর্যন্ত পাল্টা আক্রমণ চালিয়ে রাশিয়ার কবল থেকে ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে।স্থানীয় সময় সোমবার নিয়মিত ভাষণে জেলেনস্কি বলেছেন, সেপ্টেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সেনারা পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের ছয় হাজার বর্গকিলোমিটার এলাকা মুক্ত করেছেন। আমরা আরো অগ্রসর হচ্ছি। বিবিসি […]

করোনায় মৃত্যু হাজারের নিচে, শনাক্ত সোয়া তিন লাখ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৭৪৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ১৬ হাজার ৪৫৮ জন।করোনার শুরু থেকে বিশ্বে এ পর্যন্ত এ ভাইরাসটিতে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১৬ হাজার ৮৮০ জনের। আর শনাক্ত হয়েছে ৬১ কোটি ৩৭ লাখ ৯৬ হাজার ২০৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্তের দিক […]

হাসারাঙ্গা-মাধুশান তাণ্ডবে পাকিস্তানকে হারিয়ে ষষ্ঠ শিরোপা শ্রীলঙ্কার

উত্তেজনাপূর্ণ ফাইনালে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে এশিয়া কাপের ষষ্ঠ শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে রিজওয়ান ও ইফতেখার আহমেদ ছাড়া আর কেউই লঙ্কান বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। পাকিস্তান ইনিংসে তিনজন মাত্র দুই অঙ্কের দেখা পেয়েছেন। রিজওয়ান, ইফতেখার ও হারিস। বাকিদের রান ছিল টেলিফোন ডিজিটের মতো। ৫, ০, ৬, ২, ০, ৮, […]

ইউক্রেনকে ভয়াবহ পরিণতির হুশিয়ারি পুতিনের

জাপোরিজিয়া পরমাণু স্থাপনায় ইউক্রেনের হামলা চলতে থাকলে ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।রোববার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনালাপে এ হুশিয়ারি দিয়েছেন তিনি। ইউক্রেনের জাপোরিজিয়া আকারের দিক দিয়ে ইউরোপের সর্ববৃহৎ এবং গোটা বিশ্বের ১০তম পরমাণু স্থাপনা। গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরুর পরপরই এটি দখল করে নেয় রাশিয়া।ইউক্রেন […]