ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে ক্ষয়ক্ষতি

ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানায় উত্তপ্ত হয়ে উঠেছে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি। গত কয়েক ঘণ্টায় মধ্য ইসরায়েলে বড় ধরনের পাল্টা হামলা চালিয়েছে ইরান। খবর আল-জাজিরার।ইসরায়েলি গণমাধ্যমগুলোর তথ্যমতে, ইরানের ছোড়া বেশ কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হলেও কিছু ক্ষেপণাস্ত্র ভূমিতে আঘাত হানতে সক্ষম হয়।ইসরায়েলি […]

ইরানের পারমাণবিক কেন্দ্র ত্যাগ করলেন আরও ১৭৫ রুশ কর্মী

ইরানের একটি পারমাণবিক কেন্দ্র থেকে সরিয়ে নেয়া হয়েছে আরও ১৭৫ জন রুশ কর্মীকে। মঙ্গলবার (৭ এপ্রিল) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, তারা ইতিমধ্যে মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন।আর্মেনিয়ায় অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, বুশেহর কেন্দ্রের কর্মীরা নুরদুজ-আগারাক সীমান্ত দিয়ে আর্মেনিয়ায় প্রবেশ করেন এবং সোমবার একটি বিশেষ ফ্লাইটে মস্কোর উদ্দেশে রওনা হন। দূতাবাস জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল […]

ভূমধ্যসাগরে নৌকাডুবি: বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার, ৭০ জনের বেশি নিহতের শঙ্কা

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অন্তত ৭০ জন অভিবাসন প্রত্যাশী নিখোঁজ রয়েছেন। ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার চেষ্টা করছিলেন।ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং ইউএনএইচসিআর স্থানীয় প্রতিনিধিরা রোববার (৫ এপ্রিল) জানান, উদ্ধার হওয়া ৩২ জনের সবাই বাংলাদেশ, পাকিস্তান ও মিশরের নাগরিক। তাদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, […]

উৎসবের ইস্টারেও নেই আনন্দ, শোক আর সংকটে গাজার খ্রিস্টানরা

বিশ্বজুড়ে ইস্টার যেখানে আনন্দ ও উৎসবের দিন, সেখানে ফিলিস্তিনের গাজার খ্রিস্টানদের জন্য এটি পরিণত হয়েছে শোক আর সংকটের প্রতীকে। যুদ্ধ, বাস্তুচ্যুতি আর তীব্র অভাবের মধ্যে তারা উদযাপন নয়, বরং নীরব প্রার্থনার মাধ্যমে দিনটি পালন করছেন। বহু বছরের ঐতিহ্য ভেঙে এবার উৎসবের আনন্দের জায়গা নিয়েছে বেঁচে থাকার লড়াই।সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় চলমান যুদ্ধের মধ্যে খ্রিস্টান […]

পাইলট উদ্ধার অভিযানে মার্কিন বাহিনীর চরম ব্যর্থতার চিত্র প্রকাশ করল ইরান

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিমের খবরে বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ ইসফাহানের দক্ষিণাঞ্চলে ভূপাতিত মার্কিন সামরিক বিমানের ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও প্রকাশ করেছে তেহরান কর্তৃপক্ষ। ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র রোববার (৫ এপ্রিল) জানান, ভূপাতিত এক মার্কিন যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে যুক্তরাষ্ট্রের বাহিনী মধ্য ইরানে প্রবেশের চেষ্টা করে। তবে ইরানি সামরিক বাহিনী […]

ভারতকে তাড়িয়ে ‘বাংলাদেশের সীমান্তে’ কলকাতায় নিয়ে যাওয়ার হুমকি পাকিস্তানি মন্ত্রীর

ভারত একটি ‘ফলস-ফ্ল্যাগ অপারেশন’ বা ‘সাজানো সামরিক অভিযান’ চালানোর চক্রান্ত করছে। এর উদ্দেশ্য হলো-যাতে দোষ চাপানো যায় পাকিস্তানের ওপর। এমন অভিযোগ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি সতর্ক করে বলেন, এমন কোনো ‘নাটক’ মঞ্চস্থ করা হলে নয়াদিল্লিকে কঠোর জবাব দেয়া হবে। এমনকি ভারতকে তাড়িয়ে ‘বাংলাদেশের সীমান্তে’ কলকাতা শহর পর্যন্ত নিয়ে যাওয়া হবে।স্থানীয় সময় শনিবার (৪ […]

ইরান যুদ্ধে নিহত ১৩ মার্কিন সেনা, আহত ৩৬৫

ইরান যুদ্ধে অন্তত ১৩ জন মার্কিন সামরিক সদস্য নিহত এবং ৩৬৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে মার্কিন সেনাদের হতাহতের এই পরিসংখ্যান জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।একই দিনে ইরানে দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়টি অবশ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।পেন্টাগন জানিয়েছে, সামরিক বাহিনীর ৪টি শাখায় এই হতাহতের ঘটনা ঘটেছে। […]

যুদ্ধবিমান ধ্বংস হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

ইরানের হামলায় মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হলেও দেশটির সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় কোনও প্রভাব পড়বে না বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।ট্রাম্প বলেন, ‘না, একেবারেই না। না, এটি যুদ্ধ। আমরা যুদ্ধে আছি।’ সার্চ অ্যান্ড রেসকিউ কার্যক্রমের বিস্তারিত বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে ট্রাম্প বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। […]

ক্রিমিয়ায় এবার রুশ এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত

ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৯ জন নিহত হওয়ার ৩ দিন না পেরোতেই অঞ্চলটিতে এবার একটি রুশ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) এসইউ-৩০ মডেলের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে যুদ্ধবিমানটির পাইলটরা সময়মতো ইজেক্ট করতে সক্ষম হন এবং পরে ভূমিতে থাকা […]

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে মার্কিন অভিযান ব্যর্থ

ইরানের সীমান্তে ভূপাতিত একটি যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের অভিযান ব্যর্থ হয়েছে। বিভিন্ন সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম।সূত্রগুলো জানায়, শুক্রবার (৩ এপ্রিল) ইরানের পশ্চিমাঞ্চলীয় কোহগিলুয়েহ ও বোয়ের-আহমাদ প্রদেশে দিনের শুরু থেকেই মার্কিন বাহিনী তাদের ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারে অভিযান চালাচ্ছিল। এ অভিযানে ব্ল্যাক হক হেলিকপ্টার ও সি-১৩০ হারকিউলিস বিমান ব্যবহার করা […]