ভারতের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে চীনা সেনাদের ক্যাম্প স্থাপন

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএএল)।জানা গেছে, ভারতের বহুল আলোচিত অরুণাচল প্রদেশের সীমান্ত লাগোয়া বিশাল অংশের মালিকানা দাবি করে […]

ট্রাম্পের চেয়ে এগিয়ে কমলা হ্যারিস

চলতি বছরের ৫ নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই গুরুত্বপূর্ণ টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে টেলিভিশন বিতর্ক অনুষ্ঠান।পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে অনুষ্ঠানটির আয়োজন করছেন এবিসি।এর আগে জাতীয় জরিপে জনসমর্থনে ট্রাম্পের চেয়ে এগিয়ে থাকলেন কমলা। তবে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে এখনো দুজনের মধ্যে […]

ঘুষের মামলায় ট্রাম্পের সাজা ঘোষণার তারিখ পেছাল

পর্নো তারকা স্টর্মির মুখ বন্ধ রাখতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুষসংক্রান্ত মামলার সাজা ঘোষণার তারিখ নির্বাচনের পর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে।নিউইয়র্কের বিচারক জুয়ান মেরচান এই সিদ্ধান্ত নেন। ১৮ সেপ্টেম্বর সাজা ঘোষণার তারিখ নির্ধারিত ছিল, যা এখন ২৬ নভেম্বর করা হয়েছে।রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প তার আইনজীবীদের মাধ্যমে আদালতে আবেদন করেন সাজা ঘোষণার তারিখ পিছিয়ে […]

ক্ষেপণাস্ত্র প্রতিরোধে আরও সক্রিয় হচ্ছে জার্মানি

বুধবার আইরিস-টি এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েনের মাধ্যমে জার্মান সেনাবাহিনী ইউরোপে সম্ভাব্য হামলা প্রতিহত করার লক্ষ্যে আরো এক পদক্ষেপ নিলো৷ জার্মান চ্যান্সেলর রুশ হুমকি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন৷রাশিয়ার হামলা মোকাবিলা করতে ইউক্রেনকে সাহায্য করতে জার্মানি ইতোমধ্যে একাধিক আইরিস-টি সিস্টেম সরবরাহ করেছে৷২০২২ সালে ইউক্রেন যুদ্ধের আগে জার্মানির সামরিক ক্ষমতা ধাপে ধাপে এতটাই দুর্বল হয়ে গিয়েছিল যে, যুদ্ধের […]

চীনে স্কুলবাসের ধাক্কায় শিক্ষার্থীসহ ১১ নিহত

চীনের পূর্বাঞ্চলে মঙ্গলবার একটি মাধ্যমিক স্কুলের একটি বাস জনতার ভিড়ে চাপা দেয়। এতে ৫ শিক্ষার্থীসহ ১১ জন নিহত এবং ১৩ জন আহত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে (২৩২৭ জিএমটি) একটি স্কুল কবাস শানদং প্রদেশের তাইয়ান নগরীর কাছে চালক ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে’ বাসটি দুর্ঘটনার কবলে […]

ভারতের মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত

ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধস্ত হয়েছে। সোমবার রাতে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় রাজস্থানের বারমেরে নামক জায়গায় যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। ওই বিমানে দুজন পাইলট ছিলেন।সোমবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।পুলিশ জানায়, দুর্ঘটনার পর পাইলটরা নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বের হতে সক্ষম হন। ভারতের বিমান বাহিনী জানায়, গুরুতর প্রযুক্তিগত ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত […]

যুক্তরাষ্ট্রে ট্রেনে ৪ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ট্রেনের ভেতরে ঘুমন্ত অবস্থায় ৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। দেশটির শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে তাদে গুলি করে হত্যা করা হয়। তারা সবাই ছিলেন ট্রেনের যাত্রী। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে শিকাগো […]

ইব্রাহিমি মসজিদ বন্ধ করলো ইসরায়েলিরা

অধিকৃত পশ্চিম তীরের হেবরনে অবস্থিত ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মসজিদে মুসলিমদের নামাজ পড়তেও দেওয়া হচ্ছে না।প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী ওয়াদি আল-হারিয়া এলাকায় অভিযান চালিয়েছে এবং কয়েকটি বাড়িতে তল্লাশি করেছে। তারা জাবাল আবু রুমান এলাকায়ও প্রবেশ করে এবং সৈন্য ও স্নাইপারদের আবাসিক ভবনের ছাদে অবস্থান নিতে দেখা যায়।ইব্রাহিমি […]

বাংলাদেশিদের ভিসা সংকট নিয়ে যে ব্যাখ্যা দিলো ভারত

ভিসা না পেয়ে ২৬ আগস্ট রাজধানী ঢাকায় ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেন অসংখ্য ভিসাপ্রত্যাশী। ওইদিন স্লোগা‌নে-স্লোগা‌নে তারা বলতে থাকেন- এক দফা এক দা‌বি, ভিসা চাই ভিসা চাই, ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান, ভিসা দে নই‌লে টাকা ফেরত দে। এ ঘটনার চারদিন পর অবশেষে উদ্ভূত সংকট নিয়ে মুখ খুলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর […]

প্রথমবারের মতো নারী সরকারি মুখপাত্র নিয়োগ দিলো ইরানে

ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে প্রথমবারের মতো একজন নারীকে মুখপাত্র হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগ দেওয়া হয়।নিয়োগ প্রাপ্ত ওই নারী মুখপাত্রের নাম ফাতেমেহ মোহাজেরানি (৫৪)। তিনি এর আগে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মুখপাত্র ছিলেন আলী বাহাদোরি জাহরোমি।মোহাজেরানি ১৯৭০ সালে ইরানের মারকাজি […]