মিয়ানমারে শেষকৃত্য ও বিয়ের অনুষ্ঠানে জান্তার হামলা, নিহত ২৭

মিয়ানমারের ভামো টাউনশিপের একটি গ্রামে শেষকৃত্য অনুষ্ঠানে সামরিক জান্তা বাহিনীর বোমা হামলায় ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় কাউং জার গ্রামে এই হামলা চালানো হয়। শুক্রবার ‘দ্য ইরাবতী’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (কেআইএ) জানিয়েছে, এলাকাটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।জানা গেছে, কয়েক দিন আগে […]

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধস : ৭ জনের মৃত্যু, নিখোঁজ ৮২

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ ভূমিধসে ৭ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৮২ জন নিখোঁজ রয়েছেন।শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি রয়টার্সকে জানিয়েছেন, নিখোঁজ ব্যক্তির সংখ্যা অনেক বেশি। উদ্ধার অভিযানকে আরও জোরদার করার চেষ্টা করছি।স্থানীয় সংবাদমাধ্যম কমপাস ডটকম-এর প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়ার আবহাওয়া […]

ইরানের দিকে ‘বিশাল নৌবহর’ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কার মধ্যে ইরানের দিকে একটি ‘বিশাল নৌবহর’ পাঠানোর কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে নতুন কোনও সংঘাত এড়াতেই চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের দাবি, সংঘাত এড়াতেই ওয়াশিংটন এই সতর্ক অবস্থান নিচ্ছে এবং এখনও সামরিক অভিযান অনিবার্য নয়।সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, বৃহস্পতিবার দাভোস […]

ফের ব্যাপক ছাঁটাইয়ের পথে অ্যামাজন, চাকরি হারাচ্ছেন ১৪ হাজার কর্মী

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অভ্যন্তরীণ পুনর্গঠনের প্রভাবে আবারও বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। আগামী সপ্তাহেই নতুন করে প্রায় ১৪ হাজার কর্পোরেট কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করার পরিকল্পনা করেছে বিশ্বের শীর্ষ অনলাইন খুচরা বিক্রেতা এই প্রতিষ্ঠানটি। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি এই তথ্য জানিয়েছেন। এর আগে বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে মোট প্রায় […]

২৭ বছর পর অবসরে মার্কিন নভোচারী সুনিতা, কত পেনশন পাবেন তিনি

দীর্ঘ ২৭ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসর নিয়েছেন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী সুনিতা উইলিয়ামস। মার্কিন এই মহাকাশ সংস্থাটি জানিয়েছে, গত বছরের ২৭ ডিসেম্বর থেকে তার অবসর কার্যকর হয়েছে। এর মধ্য দিয়ে মহাকাশ অভিযানের এক স্মরণীয় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল।তবে মহাকাশে ৬০০ দিনের বেশি সময় কাটানো এই নারী অভিযাত্রী অবসরের পর কী ধরনের পেনশন ও […]

গাজায় ইসরাইলি হামলায় ৩ সাংবাদিক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর বিমান হামলায় কমপক্ষে তিন সাংবাদিক নিহত হয়েছেন। বুধবারের ওই হামলায় এএফপির একজন ফ্রিল্যান্সারসহ তিন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার বেসামরিক সামরিক প্রতিরক্ষা দপ্তর।ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় একটি ড্রোন পরিচালনাকারী সন্দেহভাজনদের’ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। গত ১০ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকায় […]

ট্রাম্পের গাজা ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে পাকিস্তান

গাজা পুনর্গঠন এবং দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গঠিত বোর্ড অব পিস’ বা ‘শান্তি পর্ষদে’ যোগ দিচ্ছে পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এই উদ্যোগে যোগ দিতে সৌদি আরব, তুরস্ক, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও কাতারের পাশাপাশি পাকিস্তানও আমন্ত্রণ গ্রহণ করেছে।পাকিস্তান ও তুরস্ক আনুষ্ঠানিকভাবে ‘বোর্ড অব পিস’- এ যোগদানের সিদ্ধান্তের কথা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প […]

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করব না: ট্রাম্প

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দেওয়ার সময় আবারও গ্রিনল্যান্ড ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বীপটির নিয়ন্ত্রণ নেয়ার জন্য ‘অবিলম্বে আলোচনা’ চান বলেও জানিয়েছেন তিনি।দাভোসে বক্তব্য দেয়ার সময় ইউরোপ সঠিক পথে যাচ্ছে না’ বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। খবর বিবিসি।ইউরোপকে চিনতে পারেন না উল্লেখ করে তিনি বলেন, ‘আমি ইউরোপকে ভালোবাসি, আমি এটিকে ভালো করতে দেখতে চাই। […]

মধ্যপ্রাচ্যে যাচ্ছে রণতরী-যুদ্ধবিমান, ইরানকে সহজে ছাড়ছেন না ট্রাম্প

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আবারও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এলেও তিনি এখনো তার সহযোগীদের এমন বিকল্প সামরিক বিকল্পের জন্য চাপ দিচ্ছেন, যেগুলোকে তিনি “চূড়ান্ত” বা “নির্ণায়ক” বলে অভিহিত করছেন।মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ইরানের ভেতরে সরকারবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে হাজারো মানুষ […]

উড্ডয়নের পর ট্রাম্পকে বহনকারী বিমানে ত্রুটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাভোস সফরের সময় তাকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বৈদ্যুতিক ত্রুটি কবলে পড়ে। এ কারণে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিশেষ এই বিমানটি ওয়াশিংটন ডিসি এলাকায় ফিরে আসতে বাধ্য হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেহোয়াইট হাউস কর্মকর্তারা জানান, সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বক্তব্য দেয়ার উদ্দেশে যাত্রা শুরু করলেও সতর্কতার অংশ […]