মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হাটখ্যাত হাজির মাজার বস্তি সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম স্থানীয় সরকার নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্পিকারের সঙ্গে আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ ফেডারেশন কাপ তায়কোয়ানডোয় যৌথ চ্যাম্পিয়ন সেনাবাহিনী-বিজিবি গাইবান্ধা, রংপুর ও কুড়িগ্রামে সমন্বয় বাড়ানোর নির্দেশ এলজিআরডি প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

মধ্যপ্রাচ্যে যাচ্ছে রণতরী-যুদ্ধবিমান, ইরানকে সহজে ছাড়ছেন না ট্রাম্প

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আবারও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে এলেও তিনি এখনো তার সহযোগীদের এমন বিকল্প সামরিক বিকল্পের জন্য চাপ দিচ্ছেন, যেগুলোকে তিনি “চূড়ান্ত” বা “নির্ণায়ক” বলে অভিহিত করছেন।
মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি ইরানের ভেতরে সরকারবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে হাজারো মানুষ নিহত হয়েছে এবং তেহরান তার নিয়ন্ত্রণ আরও কঠোর করেছে। ঠিক এমন সময়েই হচ্ছে এই আলোচনা। বুধবার (২১ জানুয়ারি) ওয়াল স্ট্রিট জার্নালে এ তথ্য তুলে ধরা হয়।
এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক তৎপরতাও জোরদার হচ্ছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে যুদ্ধবিমান পাঠিয়েছে অঞ্চলটিতে এবং একটি বিমানবাহী রণতরীও ওই অঞ্চলের উদ্দেশে রওনা হয়েছে। কর্মকর্তারা বলছেন, এই মোতায়েন ভবিষ্যতে আরও বড় সামরিক সমাবেশের সূচনা হতে পারে, যা প্রয়োজনে ইরানের বিরুদ্ধে হামলার সক্ষমতা তৈরি করবে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্প একাধিকবার “চূড়ান্ত” শব্দটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের ফলাফল কী হওয়া উচিত, সে বিষয়ে নিজের প্রত্যাশা স্পষ্ট করেছেন। এই শব্দচয়ন পেন্টাগন ও হোয়াইট হাউসের কর্মকর্তাদের নতুন করে বিভিন্ন বিকল্প সাজাতে উদ্বুদ্ধ করেছে।
আলোচ্য বিকল্পগুলোর মধ্যে কিছু এমনও রয়েছে, যেগুলোর লক্ষ্য হতে পারে ইরানের শাসনব্যবস্থাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া। পাশাপাশি তুলনামূলক সীমিত পরিসরের পদক্ষেপ নিয়েও ভাবা হচ্ছে, যার মধ্যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) স্থাপনায় হামলার মতো বিকল্প অন্তর্ভুক্ত থাকতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories