১০ মাস পর ইউক্রেন ছাড়ল তুরস্কের দুই সামরিক বিমান

দীর্ঘ ১০ মাস পর ইউক্রেন থেকে নিরাপদে দেশে ফিরেছে তুরস্কের দুই সামরিক বিমান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল-জাজিরা।আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর দিনটিতেই দেশটিতে পৌঁছায় তুরস্কের বিমান বাহিনীর দুটি এয়ারবাস এ৪০০এম সামরিক পরিবহন বিমান। আঙ্কারা বলছে, ইউক্রেনকে মানবিক সহায়তা প্রদান এবং দেশটি থেকে তুরস্কের […]

মার্কিন রাষ্ট্রদূতের ঘটনা নিরাপত্তা হুমকি হিসেবে দেখার সুযোগ নেই

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে যে ঘটনা ঘটেছে, সেটাকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এতে দুই দেশের সম্পর্কে কোনো প্রভাবও পড়বে না।আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এ দিন বাংলাদেশ-থাইল্যান্ড সম্পর্কের ৫০ বছর পূর্তিতে এক সেমিনারে যোগ […]

ইউক্রেনে বেসামরিক লোককে হত্যা করেছে রুশ বাহিনী : জাতিসংঘ

জাতিসংঘ বলছে, রুশ সৈন্যরা  শত শত  ইউক্রেনীয় বেসামরিক লোককে হত্যা করেছে যা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক বলেন, এমন লোককেও কোন বিচার ছাড়াই হত্যা করা হয়েছে যারা স্পষ্টতঃই কোন হুমকির কারণ ছিল না – এমনকি কোন কোন ক্ষেত্রে তাদের হাতও ওপর দিকে তোলা ছিল। জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিলে উপস্থাপন […]

কঙ্গোতে ভারী বর্ষণে বন্যা-ভূমিধস নিহত বেড়ে ১২০

কঙ্গোর রাজধানী কিনশাসায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ডজন খানেক।আজ বুধবার (১৪ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভারী বর্ষণের পর কিনশাসা শহরের আশপাশের এলাকাগুলো কাদা পানিতে প্লাবিত হয়ে যায়। রাস্তায় গর্তের সৃষ্টি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্ধ হয়ে […]

হিমাচলের মুখ্যমন্ত্রী হচ্ছেন সুখবিন্দর

হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দলের নেতা সুখবিন্দর সিং সুকুকে নিয়োগ দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। আর তার ডেপুটি হিসেবে থাকছেন আরেক কংগ্রেস নেতা মুকেশ অগ্নিহোত্রী।আজ রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে সুকুর শপথ নেওয়ার কথা রয়েছে। সুকু হিমাচল কংগ্রেসের নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান ছিলেন। ৫৮ বছর বয়সী সুকু কংগ্রেসের সাবেক সভাপতি এবং হিমাচল প্রদেশের হামিরপুর […]

প্যারিসে পুলিশের সঙ্গে ফ্রান্স-মরক্কো সমর্থকদের ত্রিমুখী সংঘর্ষ

সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় প্যারিসে উদযাপন করছিল আফ্রিকান রূপকথা লেখা মরক্কো ফুটবল দলের সমর্থকেরা।  খানিক বাদেই তাদের সঙ্গে যোগ দেয় ইংল্যান্ডকে হারিয়ে শেষ চারে ওঠা ফ্রেঞ্চ সমর্থকরা। তবে তাদের সেই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি পুলিশ। আর এতেই শুরু হয় ত্রিমুখী সংঘর্ষ।স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) রাতে মরক্কো এবং পর্তুগালের মধ্যকার ম্যাচের পরপরই হাজার হাজার […]

রাশিয়ার হামলায় পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেনের ওডেসা

রাশিয়ার হামলায় পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের বন্দর নগরী ওডেসা। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ওডেসা ও এর আশপাশের ১৫ লাখ মানুষ এখন বিদ্যুৎ ছাড়া মানবেতর জীবন-যাপন করছেন। সেখানকার পরিস্থিতি খুব কঠিন বলে উল্লেখ করেছেন তিনি।ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া ইরানের তৈরি ড্রোন দিয়ে শনিবার (১০ ডিসেম্বর) সকালে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায়। এতে করে সেখানকার […]

জার্সিতে ভয়াবহ বিস্ফোরণে নিহত-৩

দ্বীপরাষ্ট্র ও উত্তর-পশ্চিম ফ্রান্সের উপকূলের কাছে স্বায়ত্তশাসিত ব্রিটিশ অধীনস্থ অঞ্চল জার্সিতে একটি আবাসিক ভবন প্রাঙ্গণে ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ অন্তত ১২ জন। স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।জার্সির প্রধান পুলিশ কর্মকর্তা রবিন স্মিথ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি দুঃখের সঙ্গে বলতে চাই, ৩ জন নিহত হয়েছেন।’ […]

করোনা: মৃত্যু ও শনাক্তে শীর্ষে জাপান

করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে রোববার (১১ ডিসেম্বর) এ তথ্য জানা গেছে।গত একদিনে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে জাপানে। দেশটিতে এ সময়ে নতুন করে মৃত্যু হয়েছে ২২২ জনের। আর শনাক্ত হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৭৬১ জন। ফলে করোনার শুরু থেকে জাপানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ […]

এসে গেল ক্যামেরার চোখে গায়েব থাকার পোশাক !

চীনা শিক্ষার্থীরা এমন এক পোশাক আবিষ্কার করেছেন, যা পরলেই আপনি ক্যামেরার চোখে গায়েব হয়ে যাবেন! হংকং-ভিত্তিক সংবাদপত্র সাউথ চায়না মর্নিং পোস্ট (SCMP) জানিয়েছে যে ‘ইনভিসডিফেন্স’ নামের কোটটি, যদিও মানুষের চোখে দৃশ্যমান কিন্তু দিনের বেলা ক্যামেরার চোখে ধরা পড়বে না। আবার রাতে ইনফ্রারেড ক্যামেরাকে ধোকা দিতে এতে রয়েছে তাপ উৎপন্নকারী উপাদান। পোশাকটির দামও খুব বেশি না। […]