থাইল্যান্ডে নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত-১৩

থাইল্যান্ডের একটি নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৩ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে বলে একজন থাই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বে থাইল্যান্ডের চোনবুরি প্রদেশের একটি নাইট ক্লাবে এ ঘটনা ঘটে। আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কর্নেল উত্তিপং সোমজাই রয়টার্সকে ফোনে জানান, যে মাউন্টেন বি নাইট ক্লাবে […]
মাঙ্কিপক্স : যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মাঙ্কিপক্স সংক্রমণ বাড়ছে। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্যবিষয়ক জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। বাইডেন প্রশাসন বলছে, ভ্যাকসিন, চিকিৎসা ও সংশ্লিষ্ট কার্যক্রম ত্বরান্বিত করতেই এ ব্যবস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মাঙ্কিপক্স সংক্রমণে গোটা বিশ্বে সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত জানা গেল। দেশটির স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রী জেভিয়ের বেসররা বলেন, ‘‘এই রো […]
তাইওয়ান ঘিরে ব্যাপক যুদ্ধ মহড়া চালাচ্ছে চীন

তাইওয়ান ঘিরে দ্বিতীয় দিনের মহড়া চালাচ্ছে চীন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্টনি ব্লিংকেন মনে করেন, সহসাই বিশ্বে নতুন সংকট তৈরি করবে না চীন। এদিকে মহড়ার জেরে তাইওয়ান প্রণালীর গুরুত্ব পূর্ণ নৌপথগুলো বন্ধ থাকায় হুমকিতে বিশ্ববাণিজ্য। তাইওয়ানের ২০ কিলোমিটারের মধ্যে চলছে এই মহড়া। মিসাইল ছোড়া হয়েছে জাপানের সমুদ্রেও।মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির বিতর্কিত তাইওয়ান সফরের জেরে উত্তপ্ত […]
খাদ্য শস্য ভর্তি আরও ৩ জাহাজ ইউক্রেন ছাড়ছে

ইউক্রেনের বন্দরে আটকে থাকা শস্যবাহী জাহাজের আরও তিনটি শুক্রবার যাত্রা শুরু করবে। এর আগে প্রথম জাহাজ ‘রাজনী’ লেবাননের উদ্দেশে ইতোমধ্যে সমুদ্রপথে রয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, গত ২২ জুলাই সম্পন্ন হওয়া যুগান্তকারী শস্যচুক্তির অধীনে ইউক্রেনের বন্দর থেকে শস্য ও খাদ্যসামগ্রী বহনকারী আরও তিনটি জাহাজ ছেড়ে যাচ্ছে। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর বৃহস্পতিবার বলেন, রপ্তানি জাহাজ তদারকিতে […]
ভারতের সংসদ ভবনের বাইরে রাহুল গান্ধী আটক

ভারতের সংসদ ভবনের বাইরে রাহুল গান্ধীসহ একাধিক কংগ্রেস সংসদ সদস্যকে আটক করেছে দিল্লি পুলিশ। মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও খাদ্যপণ্যের ওপর জিএসটি বসানোর প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে কংগ্রেস। বিক্ষোভ মিছিল নিয়ে সংসদ থেকে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন রাহুল গান্ধী। বিজয় চক পৌঁছনোর আগেই তাকে আটক করে দিল্লি পুলিশ। সংসদ ভবন চত্বরে সোনিয়া গান্ধীও বিক্ষোভে অংশ […]
তাইওয়ান ইস্যুতে ঢাকার সমর্থন চায় বেইজিং

এক চীন’ নীতি ও তাইওয়ান ইস্যুতে ঢাকার সমর্থন চায় বেইজিং। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং এক বিবৃতিতে এ কথা জানান।মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যানসি পোলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে এ বিবৃতি দিলেন চীনের রাষ্ট্রদূত। বিবৃতিতে বলা হয়, বেইজিং আশা করে ঢাকা ‘এক চীন’ নীতি অব্যাহত রাখবে এবং তাইওয়ান […]
পাকিস্তানে বন্যায় ৩ শতাধিক মানুষের মৃত্যু

পাকিস্তানে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এতে ঘরবাড়ি হারিয়েছেন হাজারও মানুষ।দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) বরাত দিয়ে প্রেস টিভির প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় ৩৫৭ জনের মৃত্যু হয়। এ দুর্যোগে আহত হন ৪০৮ জন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় কমপক্ষে ২৩ হাজার ৭০০ বাড়িঘর। দেশটির বিভিন্ন প্রান্তকে সংযোগকারী ৫২টি সেতু ভেসে […]
ইরাকি পার্লামেন্ট ভবনে ফের জনতার হামলা

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত সংসদ ভবনে আবারও হামলা চালিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল-সদরের সমর্থকরা। গত এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মতো শনিবার ওই শিয়া নেতার সমর্থকরা সংসদ এলাকার নিরাপত্তা প্রতিবন্ধকতা সরিয়ে সেখানে প্রবেশ করেছেন।প্রধানমন্ত্রী পদে ইরান-সমর্থিত বিভিন্ন দলের নেতাদের মনোনয়নের বিরুদ্ধে প্রতিবাদ করছেন ইরাকিরা। গত বুধবার বাগদাদের সংসদ ভবনে হামলা চালান […]
এশিয়ার শীর্ষ ধনী নারী সাবিত্রী জিন্দাল

চীনের ইয়াং হুইয়ানকে হটিয়ে বিশ্বের শীর্ষ ধনী নারী এখন ভারতীয় সাবিত্রী জিন্দাল। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের বিলিওনেয়ার সূচকে সর্বশেষ শুক্রবার এ তথ্য দেয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জাানিয়েছে এনডিটিভি। ইয়াংকে হারানো সাবিত্রী ১১.৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক। বিদ্যুৎ উৎপাদন ও ধাতব পদার্থসহ নানা কিছুর ব্যবসায় জড়িত বিশ্বখ্যাত জিন্দাল গ্রুপের চেয়ারপার্সন তিনি।ফোর্বসের পরিসংখ্যানে গত কয়েক বছর ধরেই […]
শ্রীলঙ্কার গোতাবায়ার বাড়িতে পাওয়া ১৮ মিলিয়ন রুপি আদালতে হস্তান্তর

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাড়ি থেকে উদ্ধার করা প্রায় ১৮ মিলিয়ন রুপি আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ৯ জুলাই বিক্ষোভকারীদের ভয়ে প্রাসাদ ছেড়ে পালান গোতাবায়া। সে সময় বিক্ষোভকারীরাই ওই অর্থ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। ভারতীয় এবং শ্রীলঙ্কান একাধিক সংবাদমাধ্যম থেকে এই তথ্য জানা গেছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম আদাদেরানা এক প্রতিবেদনে জানিয়েছে, গত ২৯ […]