ফ্রান্সে ফুটবলারকে গুলি করে হত্যা

বিশ্বকাপের ফাইনালে হারের ক্ষত কাটাতে বড়দিনের অপেক্ষায় সময় কাটাচ্ছিল ফ্রান্সের সবাই। সে দলে ছিলেন ফরাসি ফুটবলার আদেল সান্তানা মেন্ডিও। তবে বড়দিনের দিন দুয়েক আগে ড্রাগ ডিলারদের গুলিতে পরলোকে পাড়ি জমিয়েছেন ২২ বছর বয়সী এই ফুটবলার।ফ্রান্সের মার্শেই শহরের একটি এলাকায় এই ফুটবলারকে ২৭ রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। সেই শহরে মেন্ডিকে গুলি করার আগ মুহূর্তে […]
জাপানে তুষারপাতে ১৭ জনের মৃত্যু

জাপানের উত্তরাঞ্চলসহ দেশটির বিস্তীর্ণ অংশে ব্যাপক তুষারপাতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। তুষারপাতের ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। গত সপ্তাহ থেকে জাপানের উত্তরাঞ্চলে ভারী তুষারপাত শুরু হয়। পরে যা দেশটির অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। তুষারপাতের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকে পড়েছে। বিতরণ পরিষেবাগুলো বিলম্বিত হচ্ছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানত পশ্চিম উপকূল বরাবর অঞ্চলসহ […]
সিরিয়ায় আইএসের হামলায় নিহত ৬

মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আত্মঘাতী হামলায় সিরিয়ার রাক্কা শহরে কুর্দি নেতৃত্বাধীন নিরাপত্তা বাহিনীর অন্তত ৬ সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) রাক্কায় কুর্দি নিরাপত্তা বাহিনীর সদরদপ্তরে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) প্রধান মজলুম আবদি আইএসের এ হামলার তথ্য নিশ্চিত করেছেন বলে জানায় সংবাদমাধ্যম আল-জাজিরা। এসডিএফ গণমাধ্যম কেন্দ্রের প্রধান ফরহাদ […]
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১৯ জনের মৃত্যু, বিদ্যুৎহীন ৭ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। ৭ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন। দেশটিতে প্রতিদিন হাজার হাজার ফ্লাইটও বাতিল হচ্ছে।হু হু করে নামতে থাকা তাপমাত্রায় ঘর উষ্ণ রাখার চাহিদা বাড়ছে; এর সঙ্গে বিদ্যুৎ সরবরাহ লাইনের ক্ষতি হওয়ায় যুক্তরাষ্ট্রজুড়েই বিদ্যুৎব্যবস্থার ওপর তীব্র চাপ সৃষ্টি হয়েছে। শনিবার সকালের দিকেও দেশটির ১৮ লাখ ঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন ছিল, পরে ধারাবাহিকভাবে […]
৩ কুর্দি হত্যা : প্যারিসের পুলিশের সঙ্গে সংঘর্ষ-গাড়িতে আগুন

ফ্রান্সের রাজধানী প্যারিসে কুর্দি সম্প্রদায়ের লোকজনের ওপর গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছেন একজন শ্বেতাঙ্গ নাগরিক। এর জেরে প্যারিসে পুলিশের সঙ্গে কুর্দিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় বিক্ষোভকারীরা প্যারিসের রাস্তায় থাকা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছেন, অনেকগুলোতে আগুন দেওয়া হয়েছে। এ সময় সংঘাত থামাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছে পুলিশ। গত শুক্রবার কুর্দি সম্প্রদায়ের তিন […]
ভারতে সারাক্ষণ হিন্দু-মুসলিম বিদ্বেষ ছড়ানো হচ্ছে : রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী ক্ষমতাসীন বিজেপি সরকারকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ধর্মীয় ভিন্নতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে ঘৃণা ছড়াচ্ছে বিজেপি।এনডিটিভি জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ভারত জোড়ো যাত্রা নিয়ে রাজধানী দিল্লিতে প্রবেশের পর ঐতিহাসিক লাল কেল্লায় বক্তব্য দেওয়ার সময় রাহুল গান্ধী এসব কথা বলেছেন। রাহুল বলেছেন, ভারতের মূল সমস্যাগুলো থেকে মানুষের মনযোগ […]
জাপানে ভারি তুষারপাতে ১৪ জনের মৃত্যু

জাপানের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইয়ামাগাতাসহ দেশটির বিভিন্ন অংশে গত কয়েক দিনে ভারি তুষারপাতে অন্তত ১৪ জনের মৃত্যু এবং ৮০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।২০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে দেশের উত্তরাঞ্চল এবং জাপান সমুদ্র উপকূলবর্তী এলাকায় আরও ভারি তুষারপাত ও তুষার ঝড়ের সতর্কতাও জারি করা […]
জোহানেসবার্গের কাছে ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত ১০

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গের পূর্বে বক্সবার্গে ট্যাঙ্কার বিস্ফোরণে ১০ জন নিহত ও আরো ৪০ জন আহত হয়েছে। জরুরি পরিষেবাসমূহ এ কথা জানিয়েছে। শনিবার সকালে একটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। ওই এলাকার জরুরি সেবার মুখপাত্র উইলিয়াম এন্সলাদি বলেছেন, সকাল সাতটা পঞ্চাশে আমরা গ্যাস ট্যাঙ্কারে আগুন লাগার […]
যেসব শহর জীবনযাত্রার ব্যয়ে শীর্ষে

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় প্রথমবারের মতো শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুর এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক। জীবনযাত্রার ব্যয়ের তালিকায় যৌথভাবে এবার শীর্ষস্থানে রয়েছে গুরুত্বপূর্ণ এই দুটি শহর।গত এক বছরে বিশ্বের প্রধান শহরগুলোয় স্থানীয় মুদ্রায় জিনিসপত্রের দাম বেড়েছে গড়ে ৮ শতাংশেরও বেশি হারে। গত ২০ বছরের মধ্যে এই হার সবচেয়ে বেশি। যুক্তরাজ্যের ইকোনোমিস্ট গ্রুপের প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের […]
যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ১২ জনের মৃত্যু

শক্তিশালী তুষারঝড়ের কবলে আমেরিকার অন্তত ২০ কোটি মানুষ। বরফে ঢেকে গেছে বিভিন্ন অঙ্গরাজ্যের ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান। বিপর্যস্ত হয়ে পড়েছে সড়ক, নৌ ও ট্রেন যোগাযোগব্যবস্থা। ক্রিসমাস উপলক্ষে সাপ্তাহিক ছুটির মধ্যে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।প্রবল তুষারঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন অন্তত ১৫ লাখ মানুষ। শুক্রবার (২৩ ডিসেম্বর) হাজার হাজার ফ্লাইট বাতিল করেছে এয়ারলাইনস […]