পারমাণবিক শক্তি বাড়াতে মালয়েশিয়াকে সহায়তা করবে রাশিয়া

পারমাণবিক প্রযুক্তি উন্নয়নে এশিয়ার মুসলিম দেশ মালয়েশিয়াকে সহায়তা করার ঘোষণা দিয়েছে রাশিয়া। শনিবার (২৮ জুন) সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ জানান, মালয়েশিয়ার সঙ্গে পারমাণবিক শক্তি উন্নয়নে দেশটির সক্ষমতা বৃদ্ধির জন্য সহযোগিতা চালিয়ে যেতে সম্মত হয়েছে রাশিয়া। প্রাতিষ্ঠানিক, মানবসম্পদ, কারিগরি, বাণিজ্যিক এবং আইনি দিকগুলোতে এ সহায়তার কথা […]

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা শুরু করার কোনো সিদ্ধান্ত নেয়নি।বৃহস্পতিবার (২৬ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।আরাগচি জানান, ইরান যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল, তখনই ওয়াশিংটন ইসরায়েলের ইরানে হামলাকে সমর্থন করে এবং পরে সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর নিজস্ব বিমান হামলা চালায়।তিনি বলেন, সাম্প্রতিক আলোচনায় তারা আমাদের […]

আগের কোনো প্রেসিডেন্ট এতটা নগ্নভাবে আত্মসমর্পণের কথা বলেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি বলেন, ‘যুক্তরাষ্ট্র বহুবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানকে আত্মসমর্পণ করানো। তিনি বলেন, ‘ট্রাম্প সত্যটা প্রকাশ করেও দিয়েছে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আমেরিকানরা কেবল তখনই সন্তুষ্ট হবে, যখন ইরান পুরোপুরি আত্মসমর্পণ করবে এবং পরাজয় মেনে নেবে। এর বাইরে তাদের আর কিছুই চাওয়ার নেই।যুদ্ধবিরতির মধ্যে প্রথমবার ইরানের সর্বোচ্চ […]

ইসরায়েলকে বোমা হামলা না চালানোর নির্দেশ দিলেন ট্রাম্প

ইরানের বিরুদ্ধে আর আক্রমণ যাতে না হয় সেজন্য ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে সব পাইলটকে নিজ দেশে নিয়ে আসার জন্য নির্দেশনা দিয়েছেন তিনি।মঙ্গলবার (২৪ জুন) আল জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে ইসরায়েলকে সতর্ক করে দিয়ে এ নির্দেশনা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।ট্রাম্প বলেন, ‘ইসরায়েল, বোমাগুলো ফেলো […]

ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৬০৬ জনের প্রাণহানি

ইরানে ইসরায়েলের হামলায় গত কয়েক দিনে অন্তত ৬০৬ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে তেহরান। মঙ্গলবার (২৪ জুন) ইরানের স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমে খবরে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৬০৬ জন নিহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ রেজা জাফরগনি বলেন, এই হামলায় আহত […]

এবার মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে এবার সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সোমবার (২৩ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ২৭টি এমন সামরিক ঘাঁটি রয়েছে।প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয়। হামলার […]

মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি হামলার শিকার হয়েছে। দেশটির হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।প্রতিবেদনে বলা হয়, কাসরুক অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হঠাৎ করে হামলা চালানো হয়। হামলার ধরন বা এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য প্রকাশ […]

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় ডেমোক্রেটদের নিন্দা

যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকে ইরানে হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, কংগ্রেসের সম্মতি ছাড়াই এ হামলা চালানো হয়েছে।কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, এটি সংবিধান এবং কংগ্রেসের যুদ্ধ ক্ষমতার ‘গুরুতর লঙ্ঘন।’তিনি এটিকে ‘সম্পূর্ণ এবং স্পষ্টভাবে অভিসংশনের ভিত্তি’ বলে অভিহিত করেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, তিনি আবেগপ্রবণভাবে এমন একটি যুদ্ধ শুরু […]

ইরানে হামলার সময় সিচুয়েশন রুমের ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র

ইরানে শনিবার দিবাগত রাতে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বোমারু বিমানগুলো যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন ওয়াশিংটনে। এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-টু স্পিরিট বম্বার বিমান অংশ নেয় বলে সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন একজন মার্কিন কর্মকর্তা।এই হামলা কীভাবে পরিচালিত হয়- এর কিছু ছবি হোয়াইট হাউজ প্রকাশ করেছে। প্রকাশিত এসব ছবিতে […]

ইরানের তিন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল সংঘাতে আনুষ্ঠানটিকভাবে সরাসরি যুক্ত হলো যুক্তরাষ্ট্র।হামলায় স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে।দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ইরানের ‘পারমাণবিক কার্যক্রম ধ্বংসের প্রচেষ্টায়’ ইসরায়েলের সঙ্গে একযোগে অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর তেহরানের হুঁশিয়ারি নতুন করে আঞ্চলিক […]