ইতালির রোম সিটি নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি বংশোদূত সাংবাদিক জুমানা মাহমুদ

বাংলাদেশি বংশোদূত ইতালীয় নাগরিক জুমানা মাহমুদ দেশটির মূল ধারার রাজনীতিতে যুক্ত হয়েছেন। অক্টোবরের শুরুতে অনুষ্ঠিতব্য রোম সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। ৭ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর ছাড়াও যেকোনো মিউনিসিপিও থেকে রোম সিটির কাউন্সিলর পদেও তাকে ভোট দেওয়া যাবে। ঢাকায় জন্ম নেওয়া জুমানা মাহমুদ ২০০৭ সালে ইংল্যান্ডভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে সাংবাদিকতা শুরু করেন। […]

বিক্ষোভের ছবি তোলায় সাংবাদিক পেটাল তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবানবিরোধী সংবাদ সংগ্রহের কারণে অন্তত দু’জন আফগান সাংবাদিককে আটক ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইতিলাত রোজ পত্রিকায় কর্মরত ওই দুই সাংবাদিককে একটি থানায় নিয়ে আটকে রেখে তালেবানরা পিটিয়েছে বলে অভিযোগ করেছেন তারা। নেমাতুল্লাহ নাকদি ও তাকি দারিয়াবি নামের ওই দুই সাংবাদিককে পেটানোর বিষয়ে অবশ্য তালেবান কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। এএফপির […]

আমেরিকান গাড়ি নির্মাতা ফোর্ড মোটর ভারতে উৎপাদন বন্ধের সিদ্ধান্ত

আমেরিকান গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড মোটর ভারতে গাড়ি উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। কয়েক বছর ধরে ভারতের বাজারে টিকে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পেরে উঠল না বিশ্ববিখ্যাত অটোমোবাইল কোম্পানিটি। ভারতে কারখানা পরিচালনা খরচ দিন দিন বাড়তে থাকায় এবং আমেরিকান ব্র্যান্ডের চাহিদা নিম্নমুখী হওয়ায় গত ১০ বছরে ২০০ কোটি মার্কিন ডলার লোকসান হয়েছে ফোর্ডের। বৃহস্পতিবার কোম্পানিটির […]

যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পর ব্যাপক হারে করোনা আক্রান্ত হচ্ছে শিশুরা

করোনা মহামারিতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি সংক্রমণ ও বেশি মৃত্যু হয়েছে। ভয়াবহ ধাক্কা কিছুটা সামলে স্কুল খুলে দেওয়ার পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশ্বের প্রভাবশালী এই দেশটি। স্কুল খুলে দেওয়ার পর সেখানকার শিশুরা ব্যাপক হারে করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে।গত ২ সেপ্টেম্বর আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস ও চিলড্রেনস হসপিটাল অ্যাসোসিয়েশনের নতুন এক প্রতিবেদনে […]

আফগানিস্তানকে ৩ কোটি ১০ লাখ ডলারের সহায়তা দেবে চীন

আফগানিস্তানকে ২০০ মিলিয়ন ইউয়ান (৩ কোটি ১০ লাখ ডলার) সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। এ অর্থে খাদ্য সরবরাহ এবং করোনাভাইরাসের ভ্যাকসিনসহ অন্যান্য জরুরি সহায়তা দেওয়া হবে। তালেবানের তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রস্তুত রয়েছে বলে জানানোর পর এ জরুরি সহায়তার ঘোষণা দিল বেইজিং।বেইজিং জানিয়েছে, আফগানিস্তানে শৃঙ্খলা ফেরানোর স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে গঠন করা হয়েছে নতুন […]

অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ গেল রুশ মন্ত্রীর

রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রী ইয়েভগেনি জিনিচেভ মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) আর্কটিক অঞ্চলে বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক এক মহড়া চলাকালে তার মৃত্যু হয়।আল-জাজিরা জানায়, অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইয়েভগেনি জিনিচেভ। রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ও মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। রাশিয়ার জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মস্কো থেকে ২ হাজার ৯শ […]

আফগানদের কাছে ক্ষমা চাইলেন আশরাফ গানি

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গানি দেশটির জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। ১৫ আগস্ট তালেবানরা কাবুলে প্রবেশ করার তিনি দেশ ছেড়ে যাওয়া গানি বুধবার টুইটারে বলেছেন, জনগণকে ছেড়ে যাওয়া কখনো তার ইচ্ছে ছিল না। টুইটারে প্রকাশ করা বিবৃতিতে আশরাফ গানি বলেছেন, রক্তাক্ত সংঘর্ষ এড়াতে প্রেসিডেন্ট প্যালেসের নিরাপত্তা নিয়োজিতদের অনুরোধে দেশ ছেড়েছেন তিনি। একই সঙ্গে বিবৃতিতে তিনি কোষাগার থেকে […]

যুক্তরাষ্ট্রে গেলেন নৌবাহিনী প্রধান

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মাইকেল এম গিলডের আমন্ত্রণে ‘২৪তম আন্তর্জাতিক সি পাওয়ার সিম্পোজিয়াম’-এ অংশ নিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্র […]

ভারতে আবারও করোনায় মৃত্যু বেড়েছে

করোনাভাইরাসে বিপর্যস্ত ভারতে ফের বেড়েছে মৃত্যু ও সংক্রমণ। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৮৭৫ জন, মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। আগের দিনের চেয়ে ৭৯ জনের মৃত্যু বেড়েছে।আজ বুধবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় দেশটির গণমাধ্যম এনডিটিভি। এর আগে মঙ্গলবার দেশটিতে আক্রান্ত হয়েছিলেন ৩১ হাজার ২২২ জন, মৃত্যু হয়েছিল ২৯০ জনের। […]

নির্বাচনী প্রচারে হামলার শিকার হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

নির্বাচনী প্রচারে হামলার শিকার হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির ব্রেওয়েরি এলাকায় প্রচার শেষে গাড়িতে ফিরে আসার সময় বিক্ষোভকারীরা ছোট ছোট পাথর ছুড়ে আক্রমণ করে তার ওপর। তবে তিনি আহত হননি বলে জানানো হয়েছে।সরকারে নিজ দলের সমর্থন বাড়াতে গেল মাসেই দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন ট্রুডো। কিন্তু নির্বাচনী প্রচার শুরুর পর থেকেই টিকাগ্রহণ বিষয়ক নীতিমালার […]