কাবুলের স্কুলে পরপর ৩ বিস্ফোরণ, বহু হতাহত

আফগানিস্তানের রাজধানী কাবুলের স্কুলে পরপর তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। আহত হয়েছেন আরও বহু মানুষ। আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) পশ্চিম কাবুলের একটি উচ্চ বিদ্যালয়ে বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। আফগান নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিস্ফোরণে নিহত বা আহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে […]

কেজিএফ: চ্যাপ্টার ২ মুক্তির আগেই ৭ কোটি রুপির টিকিট বিক্রি

দক্ষিণ ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সিনেমা ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ যে অতীতের সব রেকর্ড ভাঙতে চলেছে, তার ইঙ্গিত মিলেছে এরই মধ্যে। বলিউড হাঙ্গামার প্রতিবেদনে জানা যায়, সিনেমাটি মুক্তির দিনের জন্য ৪৮ ঘণ্টার মধ্যে অগ্রিম টিকিট বুকিং দিয়ে সংগ্রহ করেছে ৭ কোটি রুপির বেশি। মুক্তির আগের দিন বুধবার নাগাদ অগ্রিম ১৫ কোটি রুপির বেশি আয় করবে বলে ধারণা […]

জরুরি ওষুধ ফুরিয়ে আসছে শ্রীলঙ্কায়, সংকট আরও গভীর

অর্থনৈতিক ও রাজনৈতিক গোলযোগের মধ্যে পড়ে নাভিশ্বাস উঠে গেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষের। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেলের সংকট, পানি সংকট তীব্র আকার ধারণ করেছে দেশটিতে। দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে সব শ্রেণি-পেশার মানুষের। এর মাঝে দেশটির চিকিৎসকরা সতর্ক বার্তা দিলেন, হাসপাতালের সব জরুরি ওষুধ শেষ হয়ে আসছে, শিগগির বন্ধ হতে চলেছে জরুরি অপারেশন কার্যক্রম।শ্রীলঙ্কা […]

মার্শাল ল’ জারি করতে চেয়েছিলেন ইমরান

ক্ষমতায় টিকে থাকতে শেষ মুহূর্তে মার্শাল ল জারি করতে চেয়েছিলেন পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি সেনা প্রধান কামার জাভেদ বাজওয়াকেও বরখাস্ত করতে চেয়েছিলেন। একটি গোপন নথির ভিত্তিতে এমন দাবি করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদের কাছে ক্ষমতা হস্তান্তর করার পরিবর্তে মার্শাল ল জারি করার হুমকি দিয়েছিলেন ইমরান খান। পাকিস্তানের একজন […]

কিয়েভের কাছে ১,২০০ মরদেহ উদ্ধার

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রোববার এক হাজার দুশ’র বেশি মরদেহ পাওয়া গেছে বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত মাসে রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত ওই অঞ্চলে বহু বেসামরিক নিহত হয়েছে। বিভিন্ন শহর ছেড়ে লাখ লাখ মানুষ পালাতে বাধ্য হয়েছে।আরও আক্রমণের আশঙ্কায় দেশটির পূর্বাঞ্চল থেকে লোকজন পালিয়ে যাচ্ছে বলে এএফপির এক […]

পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে শাহবাজ শরিফ

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে আজ সোমবার (১১ এপ্রিল) দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে।পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন পাকিস্তান মুসলিম লিগ-এনের প্রধান শাহবাজ শরিফ। এর আগে গতকাল রবিবার মনোনয়নপত্র জমা নেওয়ার ঘোষণা দেয় পাকিস্তানের জাতীয় পরিষদের সেক্রেটারিয়েট। মনোনয়নপত্র জমা দিয়েছেন আরও কয়েকজন। তাদের মধ্যে সম্ভাব্য দৌঁড়ে আরেকজন এগিয়ে রয়েছেন। তিনি […]

পিসিবির চেয়ারম্যান পদে ফিরছেন নাজাম শেঠী!

অনাস্থা ভোটে ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব হারানোয় পরিবর্তনের হাওয়া কড়া নাড়তে শুরু করেছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডেও। সূত্র বলছে, ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে নাজাম শেঠীর আরেকটি ইনিংসের সুযোগ উজ্জ্বল। বর্তমান চেয়ারম্যান রমিজ রাজা শিগগিরই পদত্যাগ করতে যাচ্ছেন।ইতিহাস বলছে, ক্ষমতায় বদল মানে দেশের ক্রিকেটেও পরিবর্তন। আর বিরোধী দলীয় নেতা ও সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে […]

মস্কোর বিরুদ্ধে ‘বড় যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন

রাশিয়ার আসন্ন আগ্রাসী হামলার আতঙ্কে হাজার হাজার লোক পালিয়ে যাওয়ায় ইউক্রেন দেশটির পূর্বাঞ্চলে মস্কোর বিরুদ্ধে ‘বড় যুদ্ধের’ প্রস্তুতি নিচ্ছে।শনিবার পূর্ব ইউক্রেনের ক্রামাটরস্ক থেকে পুনরায় লোকদের সরিয়ে নেয়া শুরু হয়েছে, সেখানে একদিন আগে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫২ জন নিহত হয়েছে। সবশেষে পশ্চিমা নেতা হিসেবে বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার কিয়েভ সফরে যান। রাশিয়ার আগ্রাসনের মোকাবেলার জন্য […]

প্রেসিডেন্টের পদত্যাগের বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা

প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে শ্রীলঙ্কা।শনিবার (৯ এপ্রিল) দেশটির রাজধনী কলম্বোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। অর্থনৈতিক সংকটে সৃষ্ট অস্থিরতায় রাজাপাকসের পদত্যাগের দাবিতে এদিন শিক্ষার্থী, আইনজীবী, অভিনেতাসহ নানা শ্রেণি ও পেশার মানুষ আন্দোলন রাজপথে জড়ো হন।আন্দোলনকারীদের একটাই দাবি, রাজাপাকসে ও তার পরিবারের কোনো সদস্য যেন রাষ্ট্র ক্ষমতায় না থাকেন। এ সময় […]

পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে মনোনয়ন জমা দিলেন শেহবাজ-কুরেশি

পাকিস্তানের ঐক্যবদ্ধ বিরোধীদলীয় প্রার্থী ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শেহবাজ শরিফ ও সদ্য-ক্ষমতাচ্যুত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি প্রধানমন্ত্রী পদে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন দাখিল করেছেন।শনিবার দিনভর নানা নাটকীয়তার পর গভীর রাতে পাকিস্তানের সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধীদের অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন ইমরান খান। দেশটির ৩৪২ সদস্যের সংসদের ১৭৪ […]