যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৪৪০০ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্রে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হেনেছে। এতে দেশটিতে বৃহস্পতিবার ও শুক্রবার ৪ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে কেবল শুক্রবারই (২৩ ডিসেম্বর) বাতিল করা হয়েছে ২১০০টিরও বেশি ফ্লাইট।বড়দিনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে এখন ছুটির সময় চলছে এবং এ উপলক্ষে দেশটিতে আকাশপথে ব্যস্ত ভ্রমণ মৌসুম হবে বলে অনেকে আশা করেছিলেন। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার […]
প্যারিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৪

ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি ও এএফপি। এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার সকালে হামলার এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কী কারণে এ হামলা চালানো হয়েছে সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হামলাকারীর বিস্তারিত পরিচয় অনুসন্ধান করা […]
রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার উত্তর কোরিয়ার

ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ার ভাড়াটে সেনা গোষ্ঠী ওয়াগনারকে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ও রকেট দিচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পিয়ংইয়ং ও ওয়াগনার। ইউক্রেনকে প্রাণঘাতী অস্ত্র দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রেরও নিন্দা করেছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ শুক্রবার এ কথা জানিয়েছে। এর আগে জাপানের টোকিও শিম্বুন পত্রিকার প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, […]
মাস্ক পরার পরামর্শ নরেন্দ্র মোদির

ভারতে এখন কোনো রাজ্যেই মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়। তা সত্ত্বেও সাবধানতা অবলম্বন করে মাস্ক পরার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি জানিয়েছেন, সরকারকে আগাম সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে। হাসপাতালগুলোকে সচেতন করতে হবে। অক্সিজেনের ব্যবস্থা তৈরি রাখতে হবে। অক্সিজেন কনসেনট্রেটরগুলো তৈরি রাখতে হবে, ভেন্টিলেটরের […]
যুদ্ধের অবসান চান পুতিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গত সেপ্টেম্বরে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনের পার্শ্ব বৈঠকে ‘যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ’ করার বার্তা দিয়েছিলেন তিনি। কিন্তু তার পরেই ইউক্রেন অভিযানের ‘গতি’ বাড়িয়েছিল রুশ ফৌজ।শুক্রবার ফের একই কথা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘটনাচক্রে, আমেরিকার কংগ্রেসের অধিবেশনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তৃতার কয়েক ঘণ্টা পরেই। পুতিন শুক্রবার বলেন, […]
ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে, ৩ কর্মকর্তাসহ নিহত ১৬

ভারতের সিকিমে একটি সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে তিন কর্মকর্তা ও ১৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে আজ শুক্রবার এক প্রতিবেদেনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, আজ উত্তর সিকিমের কাছে একটি খাড়া ঢালে সেনাবাহিনীর ট্রাক উল্টে গেছে। এ দুর্ঘটনায় তিনজন সেনা কর্মকর্তাসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত […]
রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রথমবার প্রস্তাব পাস

প্রথমবারের মতো মিয়ানমারের চলমান পরিস্থিতি নিয়ে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে। স্থানীয় সময় বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় মিয়ানমারের বিদ্যমান রাজনৈতিক অস্থিতিশীলতা, জরুরি অবস্থা, বন্দিমুক্তিসহ বিভিন্ন বিষয় তুলে ধরে রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়। সিদ্ধান্তটির ওপর ভোট আহ্বান করা হলে তা ১২-০ ভোটে অনুমোদিত হয়। ভোটাভুটি পর্বে এই প্রস্তাবনার বিপক্ষে কোনো […]
ভেঙে ফেলা হচ্ছে মেক্সিকোর সীমান্তে ট্রাম্পের তৈরি দেয়াল

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সরকার মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসী ঠেকানোর লক্ষ্যে তৈরি একটি অস্থায়ী দেয়াল সরিয়ে ফেলতে রাজি হয়েছে। এই দেয়ালের কার্যকারিতা নিয়ে প্রতিবাদ শুরু হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হলো।রাজ্যের রিপাবলিকান গভর্নর, যার নির্দেশে দেয়ালটি নির্মাণ করা হয়েছিল, তিনি যুক্তি দেখিয়েছিলেন যে এই দেয়াল অভিবাসী ঢলকে আমেরিকায় ঢুকতে বাধা দেবে। তবে যারা এই দেয়ালের বিরুদ্ধে […]
নিরাপত্তা পরিষদে ‘মিয়ানমার পরিস্থিতি’ নিয়ে প্রথমবারের মতো প্রস্তাব পাস

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রথমবারের মতো ‘মিয়ানমার পরিস্থিতি’ নিয়ে প্রস্তাব পাশ হয়েছে। এতে রোহিঙ্গা সংকট ও এর টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ প্রস্তাবের মূল উদ্যোক্তা হিসেবে কাজ করেছে ব্রিটেন।নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার নিরাপত্তা পরিষদে ১২ ভোটে প্রস্তাবটি পাশ হয়। কোন সদস্যই প্রস্তাবে ভেটো […]
ইউক্রেন কখনও একা হবে না, আমরা সঙ্গে আছি : বাইডেন

ইউক্রেন কখনও একা হবে হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার যুক্তরাষ্ট্র সফরে যান এবং সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এই মন্তব্য করেন।চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম কোনও বিদেশ সফর। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা […]