মেসিকে কেন আর্জেন্টিনায় ফিরতে না বললেন রিকেলমে?

আর্জেন্টিনার জার্সিতে মেসির অধ্যায় শেষ। বিদায়ের পর তাকে নিয়ে যখন আবেগ আর শ্রদ্ধায় ভাসছে পুরো দেশ, তখন মেসিকে নিয়ে নিজের অনুভূতি জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমে। মেসির ক্যারিয়ারকে অবিশ্বাস্য বলে প্রশংসা করার পাশাপাশি বোকা জুনিয়র্সের সভাপতি মনে করেন, এখন আর আর্জেন্টিনার ফুটবলে ফেরার প্রয়োজন নেই মেসির। বরং যত দিন ইচ্ছা যুক্তরাষ্ট্রেই ফুটবল উপভোগ করা […]

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ

প্রথম সিনেমাতেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঝুলিতে পুরে বাজিমাত করেছিলেন সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক্ষতা দিয়ে দ্রুতই ঢালিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নেন এই অভিনেত্রী। তবে এবার আর কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকছেন না তিনি; ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক মাইলফলক।বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে তার অভিনীত […]

ফের এক হচ্ছেন গৌতম ঘোষ ও হাবিবুর রহমান খান

পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা গৌতম ঘোষ ও বাংলাদেশি প্রযোজক হাবিবুর রহমান খান এ পর্যন্ত একসঙ্গে তিনটি সিনেমা নির্মাণ করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’, ‘মনের মানুষ’ ও ‘শঙ্খচিল’-এর পর আরেকটি সিনেমা নিয়ে পরিকল্পনা করছেন তাঁরা। এবার তাঁরা পর্দায় তুলে ধরতে চান কবি জীবনানন্দ দাশকে।সম্প্রতি রেডিও গাগা নামের ইউটিউব চ্যানেলে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে জীবনানন্দকে নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনার কথা […]

তাবলিগের প্রবীণ মুরুব্বি মাওলানা এহসানুল হক মারা গেছেন

তাবলিগ জামাতের বিশ্ব আলমি শূরার উল্লেখযোগ্য সদস্য ও পাকিস্তানের রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরুব্বি মাওলানা এহসানুল হক মারা গেছেন। পাকিস্তানের স্থানীয় সময় বুধবার (২ সেপ্টেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ আলমি শূরার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।তিনি বলেন, মাওলানা এহসানুল হক পাকিস্তানের স্থানীয় সময় বুধবার রাত ১০টার দিকে মৃত্যুবরণ […]

টঙ্গীতে মাদক ব্যবসার জেরে রগ কেটে যুবককে হত্যা

টঙ্গীতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে নূরুল ইসলাম (৪০) নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর গোপালপুর এলাকার একটি বালুর মাঠে এ ঘটনা ঘটে।নিহত নূরুল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর গোপালপুর এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন।পুলিশ […]

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ১০৭ জনে দাঁড়াল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ১১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ঢাকা […]

হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৯৭ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে শুধু ঢাকা বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি […]

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগস্টে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে যে দুর্ভোগ পোহাতে হয়েছে, সেপ্টেম্বর মাসে তা যাতে আর না হয়—এ জন্য সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদে দেশের চলমান বিদ্যুৎ সংকট সম্পর্কিত বিরোধীদলীয় সংসদ […]

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি বাণিজ্য, নিয়োগ, পদোন্নতি সংক্রান্ত অভিযোগে দুর্নীতি দমন কমিশন প্রাথমিক সত্যতা […]

দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে ভারত সফর করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলমান রয়েছে।বুধবার (০২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।ভারতীয় হাইকমিশনার বলেন, […]