সীমান্তে অনিয়ম ঠেকাতে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের কঠোর নজরদারি

বিশ্বব্যাপী সরবরাহ সংকটের প্রভাব মোকাবিলায় সীমান্ত নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)। অবৈধভাবে সীমান্ত পারাপার ও অভিবাসন আইন লঙ্ঘনের সুযোগ বন্ধ করতে তথ্যভিত্তিক নজরদারি, ঝুঁকি মূল্যায়ন এবং লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে।মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ১২ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত জেআইএমের বিভিন্ন অভিযানে ১১টি মামলা দায়ের, ১৩৮ জনকে গ্রেফতার এবং […]
কলিং ভিসার নামে ফের শুরু মানুষের বেচাকেনা’ শূন্য অভিবাসন ব্যয়’ উদ্যোগ কতটা বাস্তবায়ন হবে?

বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠকের পর নতুন করে খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজারের সম্ভাবনার দুয়ার। দুই দেশের সরকারের উদ্যোগে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরুর উদ্যোগ নেওয়া হলেও এরই মধ্যে সক্রিয় হয়ে উঠেছে একটি চক্র। ‘কলিং ভিসা’, ‘কোটা’, ‘ভিসা রেডি’, ‘ডিমান্ড লেটার’ কিংবা ‘মালয়েশিয়ার কোম্পানির কাজ’ নানা আকর্ষণীয় শব্দে চলছে প্রচার। সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত নেটওয়ার্কে […]
ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ‘ক্ষতিপূরণ’ দাবি নেপালের

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর আন্তর্জাতিক মঞ্চে জলবায়ু ক্ষতিপূরণের জোরালো দাবি তুলেছে দেশটির সরকার। জলবায়ু পরিবর্তনের প্রত্যক্ষ প্রভাবে সৃষ্টি হওয়া এই বিপর্যয়ের জন্য বৈশ্বিক উষ্ণায়নে শীর্ষে থাকা তিন দেশ—চীন, যুক্তরাষ্ট্র ও ভারতকে দায়ী করে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ চেয়েছে নেপাল।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও কাঠমান্ডু পোস্টের তথ্য অনুযায়ী, বাগমতী প্রদেশের ভোতেকোশি […]
ঢাকায় উল্টোপথে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ি, ট্রাফিক পুলিশের মামলা

উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা করে দিয়েছেন ঢাকার ট্রাফিক পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।ওই কর্মকর্তা বলেন, একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে […]
খিলগাঁও আঞ্চলিক কার্যালয় পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২ (খিলগাঁও-তিলপাপাড়া) আঞ্চলিক কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় তিনি এ পরিদর্শনে যান।পরিদর্শনের শুরুতেই আঞ্চলিক কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। পরিদর্শন শুরুর পর যাতে বিলম্বে আসা কোনো কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ে প্রবেশ করতে না পারেন, সে জন্য এ ব্যবস্থা নেওয়া […]
জামিন পেলেন না নায়ক রিয়াজ, আবেদন ফেরত

জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় নায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের জামিন আবেদন ফেরত দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জামিন আবেদনের পর বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মঞ্জুরুল আলম সুজন।আদেশের বিষয়টি নিশ্চিত […]
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের অবস্থান জানতে পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) থেকে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।গত বুধবার আন্তর্জাতিক পুলিশ সংস্থাটির কাছে ই-মেইল চিঠি পাঠানো হয়।দুবাই থেকে কারামুক্তির পর বেনজীর আহমেদ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট লুসিয়ায় পাড়ি জমিয়েছেন— গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর তার অবস্থান নিশ্চিত হতে এনসিবি এ উদ্যোগ নিয়েছে।পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক […]
বন্দিদের পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলতেন জিয়া স্যার

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী ট্রলার মাঝি আব্বাস মল্লিক।তিনি জানিয়েছেন, ২০১০ ও ২০১১ সালে র্যাবের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান মাঝরাতে বন্দিদের নিয়ে সুন্দরবন সংলগ্ন এলাকায় যেতেন। পরে তাদের গুলি করে পেট চিরে সিমেন্টের বস্তা বেঁধে বলেশ্বর নদীতে ফেলে দেওয়া হতো।গত বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ […]
টঙ্গীতে বস্তি ধেকে উচ্ছেদ হওয়া পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধ

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানের নামে সাধারণ মানুষের বসতঘর উচ্ছেদ এবং পুনর্বাসনের ব্যবস্থা না করার প্রতিবাদে টঙ্গীর হাজী মাজার বস্তির বাসিন্দারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে হাজী মাজার ইউনিটের সর্বসাধারণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বস্তিবাসীরা হাজী মাজার এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টঙ্গী বাজার […]
এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন

আইচি-নাগোয়ায়’ আসন্ন ২০তম এশিয়ান গেমস পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।এশিয়ান গেমসে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন লিটন দাস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহিদ হৃদয়। ২০তম এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ক্রিকেট। র্যাংকিংয়ে ভালো অবস্থায় থাকায় সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ।আগামী ২৮ সেপ্টেম্বর ‘গ্রুপ বি’-এর বিজয়ী দলের […]