যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরো সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বর্তমানে চালু ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটসহ […]

স্পীকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পীকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পীকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে স্পীকার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে গেছে। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক বিভিন্ন সময়ের প্রেক্ষাপটে পরিবর্তিত হয়েছে।মেজর হাফিজ বলেন, বিগত ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ […]

বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

অসুস্থ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ ইউনুস আলী জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে রাষ্ট্রপতি হাসপাতালে যান এবং জ্বালানিমন্ত্রীর শয্যার পাশে কিছু […]

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে চার সদস্যের একটি কমিটিও করেছে দুদক।বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বিশেষ টিমটির নেতৃত্বে রয়েছেন দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম বলে জানা গেছে।অভিযোগ সংশ্লিষ্ট অন্যরা হলেন- যুব […]

বাংলাদেশ সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা কলেজের প্রতিনিধিদল

ভারতের নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ‘স্ট্র্যাটেজিক নেবারহুড স্টাডি ট্যুর’-এর অংশ হিসেবে বাংলাদেশ সফর করছে। এ সফরের লক্ষ্য বাংলাদেশের বেসামরিক ও সামরিক নেতৃত্বের সঙ্গে মতবিনিময় এবং পারস্পরিক বোঝাপড়া বাড়ানো।ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।প্রতিনিধিদলে ভারতীয় সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বন্ধুত্বপূর্ণ কয়েকটি দেশের সশস্ত্র বাহিনীর […]

দেশ সংকটে পড়লেই জনগণ বিএনপিকে ক্ষমতায় আনে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, যখনই দেশ গভীর সংকটে পড়ে, তখনই সেই সংকট থেকে উত্তরণের জন্য এ দেশের জনগণ বিএনপি-কে ভোট দিয়ে ক্ষমতায় আনে।জয়পুরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।অতীতের দৃষ্টান্ত তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণ এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর […]

জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বলেছেন, জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। পুরো ১৭ বছর ক্ষমতাচ্যুত সরকার দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।গতকাল দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ […]

সুন্দরবনে ৫ জলদস্যু বাহিনীর ৫৯ অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব

সুন্দরবনে সক্রিয় পাঁচটি জলদস্যু বাহিনীর ৫৯ সদস্য র‍্যাবের কাছে আত্মসমর্পণ করেছেন। একই সময়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৯টি আগ্নেয়াস্ত্র, ৫৪১ রাউন্ড তাজা গুলি ও ১৪টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। র‍্যাব মহাপরিচালক আহসান হাবীব পলাশ এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।তিনি বলেন, সুন্দরবন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২৫ লাখ মানুষের জীবিকার অন্যতম প্রধান উৎস। কিন্তু আশির […]

শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতার মূল্যায়ন করলেন ফায়ার ডিজি

শ্রেষ্ঠ ফায়ার স্টেশন ও অপারেশনাল কাজে সাহসিকতা প্রদর্শনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান অনুষ্ঠানে সকল কর্মকর্তাকে ভালো কাজের মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।বুধবার (২ সেপ্টেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘সম্মাননা ও ইনসিগনিয়া প্রদান’ অনুষ্ঠানে […]

১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম করলো ১৩ টাকা

সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।বুধবার (২ সেপ্টেম্বর) এক ঘোষণায় সেপ্টেম্বর মাসের জন্য […]