জগন্নাথপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের চেষ্টার অভিযোগ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল আলমের বিরুদ্ধে উপজেলার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দকৃত ১২ লাখ টাকা বিতরণ না করে লুকোচুরি ও আত্মসাতের চেষ্টা চলছে বলে অভিযোগ রয়েছে।বরাদ্দ আসার দুই মাস পেরিয়ে গেলেও সে অর্থ বিতরণ করছেন না শিক্ষা অফিসারে বিরুদ্ধে।জানা গেছে, গত জুন মাসে চলতি ২৫-২৬ অর্থবছরে উপজেলার ৮টি সরকারি […]

কক্সবাজার সৈকতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণকাজ আট সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভুঞার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।আদালত অবমাননার আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) পক্ষে ছিলেন অ্যাডভোকেট মিনহাজুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস […]

বাজারে আবারও বাড়লো সয়াসিন তেলের দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম। এবারের দফায় প্রতি লিটারে দাম বাড়ানো হয়েছে ৫ টাকা। এতে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম এখন দাঁড়িয়েছে ২০৪ টাকা।বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বর্তমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে নতুন এ […]

গ্রাহকের আস্থা ফেরাতে সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন উদ্যোগ

দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতার পর গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবেদুর রহমান সিকদার জানিয়েছেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাই এখন ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য।সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে আবেদুর রহমান সিকদার বলেন, একজন গ্রাহক প্রয়োজনের সময় ব্যবহারের জন্য তাঁর কষ্টার্জিত […]

জাহান্দার এমপিকে ইতালির মিলানে মাদারীপুরবাসীর গণসংবর্ধনা

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরে রয়েছেন। তাঁর ইতালির মিলানে আগমন উপলক্ষে মিলানে বসবাসরত মাদারীপুর জেলাবাসীর আয়োজনে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়।রোববার মিলানের একটি হলে অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর জাতীয় সংগীত পরিবেশন ও সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।অনুষ্ঠানে প্রবাসীদের কল্যাণে বর্তমান […]

নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২.৩ কোটি টাকা) জরুরি অনুদানের অনুমোদন করেছে বাংলাদেশ সরকার।বুধবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই এই সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের […]

ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৫

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় একটি বাড়িতে চলা বিয়ের অনুষ্ঠানে পাঁচজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।স্থানীয় সময় মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে।হরমোজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে জানান, দক্ষিণ ইরানের কুহেস্তাক এলাকায় […]

ইরানের দুই ট্যাংকার জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের তেলবাহী দুটি ট্যাংকার জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার রাতে ইরানের উপকূলীয় অঞ্চলগুলোতে হামলা চালায় মার্কিন বাহিনী। এ সময় দুটি ট্যাংকারকে টার্গেট করা হয়।সংবাদমাধ্যম এক্সিওস বুধবার (২ সেপ্টেম্বর) জানিয়েছে, যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এবারই প্রথমবারের মতো ইরানি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে। এরআগে ইরানের তেলবাহী জাহাজগুলোকে শুধুমাত্র চলাচলে বাধা দেওয়া হতো।মার্কিন এক […]

মেসিকে কেন আর্জেন্টিনায় ফিরতে না বললেন রিকেলমে?

আর্জেন্টিনার জার্সিতে মেসির অধ্যায় শেষ। বিদায়ের পর তাকে নিয়ে যখন আবেগ আর শ্রদ্ধায় ভাসছে পুরো দেশ, তখন মেসিকে নিয়ে নিজের অনুভূতি জানালেন আর্জেন্টাইন কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমে। মেসির ক্যারিয়ারকে অবিশ্বাস্য বলে প্রশংসা করার পাশাপাশি বোকা জুনিয়র্সের সভাপতি মনে করেন, এখন আর আর্জেন্টিনার ফুটবলে ফেরার প্রয়োজন নেই মেসির। বরং যত দিন ইচ্ছা যুক্তরাষ্ট্রেই ফুটবল উপভোগ করা […]

সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরছেন মির্জা আব্বাস

চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তাঁকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে।এর আগে স্থানীয় সময় বেলা সাড়ে ৩টার দিকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।তিনি মালয়েশিয়ায় বসবাসরত বিএনপির […]