খলনায়ক শাহজাদ আর নেই

ললিউড ইন্ডাস্ট্রিতে খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য বহুল পরিচিত পাকিস্তানি অভিনেতা ও পরিচালক শাহজাদ ভোলা মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর মৃত্যু হয়েছে তার। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তার মৃত্যুর কথা জানানো হয়েছে।শাহজাদের মৃত্যুর কথা জানানো হলেও জানাজার নামাজের সময় সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে ললিউড ইন্ডাস্ট্রিতে।অভিনেতা শাহজাদ দীর্ঘদিন ধরেই একাধিক […]
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিবাদ

সম্প্রতি খাগড়াছড়িতে সংঘটিত এক আদিবাসী নারীর ওপর শারীরিক লাঞ্ছনা ও সহিংসতার ঘটনার প্রতিবাদ জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) লোকপ্রশাসন বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে তারা বলেন, এমন নৃশংসতা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয় এবং হামলাকারী ও সহযোগীদের দৃষ্টান্তমূলক বিচার […]
চীনা প্রতিষ্ঠান ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এবং চীনের ফার্স্ট ইন্সটিটিউট অব ওশানোগ্রাফী (এফআইও), মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেস, চায়নার মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি চীনের চিংডাওর এফআইও প্রশাসনিক ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।নজরুল বিশ্ববিদ্যালয়ের […]
ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭০তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ)। প্রোগ্রামটির আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারী প্রার্থীরাও বিনামূল্যে সাড়ে আট মাসের আইটি প্রশিক্ষণ করার সুযোগ পেয়ে থাকেন। বর্তমান সময়ের চাকরির বাজারের সামঞ্জস্য রেখে কোর্সগুলো পরিচালনা করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।এ প্রোগ্রামের আওতায় কোর্স শেষ করা ৯২ শতাংশ […]
নখকুনির যন্ত্রণায় অতিষ্ঠ, এটি কেন হয়? ঘরোয়া উপায়ে সারাবেন যেভাবে

নখকুনি, এটি সাধারণ শব্দ মনে হলেও যারা এর সমস্যায় ভুগছেন, তারা এর যন্ত্রণা সম্পর্কে জানেন। মূলত পায়ের নখ চামড়ার ভেতরে প্রবেশ করলে নখকুনি বলে থাকি আমরা। এ থেকে তীব্র ব্যথা, লালচে হওয়া, এমনকি ইনফেকশনও হতে পারে।নখকুনির সমস্যা হলে এর যন্ত্রণায় অনেকেই নানা ধরনের পদ্ধতি অনুসরণ করেন। তাতে অবশ্য কার্যত কোনো ফল পাওয়া যায় না। এ […]
নতুন ৪ ধরনের ভিসা নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য দিলো আমিরাত

উপসাগরীয় ধনী দেশ সংযুক্ত আরব আমিরাত নতুন করে চার ধরনের ভিজিট ভিসা চালু করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ, বিনোদন খাত, আন্তর্জাতিক ইভেন্ট এবং ক্রুজ-অবকাশযাপনে নৌ-ভ্রমণকারীদের জন্য এই চার ধরনের ভিসা কার্যকর হবে।সোমবার (২৯ সেপ্টেম্বর) ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) শুধু নতুন এসব ভিসাই নয়, বরং বিদ্যমান কিছু ভিসার মেয়াদ,রাষ্ট্রীয় সংস্থা […]
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।বুধবার (১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক […]
বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে চায় চীন

চীনে দ্বিতীয় বাংলাদেশী কূটনীতিক প্রশিক্ষণ কর্মসূচির (২০২৫) প্রাক-প্রস্থান সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। সোমবার (২৯ সেপ্টেম্বর) এই প্রাক-প্রস্থান সংবর্ধনার আয়োজনে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।এ সময় ইয়াও ওয়েন জানান, চীন বাংলাদেশের সঙ্গে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব আরও গভীর করতে চায়। এই সংবর্ধনা আয়োজনে সচিব এবং রেক্টর ড. মো. নজরুল ইসলামকে যোগদানের জন্য আমন্ত্রণ […]
আগামীকাল থেকে টানা ৪ দিনের ছুটি শুরু

সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বুধবার থেকে টানা চারদিনের ছুটি শুরু হচ্ছে। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন তারা।তবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান শনিবার খোলা থাকায় কর্মীরা চারদিনের পরিবর্তে একদিন কম ছুটির সুবিধা পেতে যাচ্ছেন।২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মহানবমী উপলক্ষে বুধবার (১ অক্টোবর) নির্বাহী আদেশে […]
৫ দফা দাবিতে খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিস এক যৌথ বিবৃতিতে জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতির নিষিদ্ধকরণ, আগামী নির্বাচনে সমতল-মাঠ নিশ্চয়তা, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা গণদাবির পক্ষে দেশব্যাপী জনমত গঠনের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক হাসান জুনাইদের স্বাক্ষরিত […]