লড়াইয়ে অশুভ শক্তির বিদায় হলেও বিনাশ হয়নি: সালাহউদ্দিন

দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে তাড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ চৌধুরী। আজ সোমবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।সালাহউদ্দিন আহমদ বলেন, দীর্ঘ ১৬ বছর লড়াই করে অশুভ শক্তিকে তাড়িয়েছি। তবে লড়াইয়ের মাধ্যমে অশুভ শক্তির বিদায় হলেও এখনো বিনাশ হয়নি।ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে […]

হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারে বিমান অভিযান পরিচালনার জন্য অনুতপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুলরহমান আল থানির কাছে ক্ষমা চাওয়র পাশাপাশি ভবিষ্যতে কাতারে আর কখনও হামলা করা হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।অন্যদিকে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি নেতানিয়াহুর এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। সেখানে বলা হয়েছে, […]

গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে যা আছে

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব সমর্থন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের এ প্রস্তাবে ২০ দফা রয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউস থেকে এ প্রস্তাব প্রকাশ করা হয়। এটি গাজায় ইসরায়েলের যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামাতে পারে বলে দাবি করেছে হোয়াইট হাউস।যদি উভয় পক্ষ এই পরিকল্পনা বা প্রস্তাব গ্রহণ করে, তবে যুদ্ধ তাৎক্ষণিক শেষ […]

ফরিদপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ২

ফরিদপুরের কোতয়ালী থানার রথখোলা এলাকায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও চোলাইমদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় ১২৬ পিস ইয়াবা, ২০ লিটার কেরু মদ ও ১০৮ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য এক লাখ ২১ হাজার ৮০০ টাকা।গ্রেপ্তারকৃতরা হলেন- রহিম মোল্লা […]

শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে ৫ম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

রাজউকের প্লট দুর্নীতির পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণের শুনানি চলছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ সাক্ষ্যগ্রহণের শুনানি শুরু হয়। আজ পৃথক তিন মামলায় আদালতে ৯ জন সাক্ষী সাক্ষ্য দিবেন। এরপর জয় ও পুতুলের মামলায় একই […]

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, দেশে ভরি কত?

স্বর্ণের দাম আবারও রেকর্ড গড়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সিঙ্গাপুর সময় দুপুর ১২টা ২২ মিনিটে স্পট গোল্ড ০.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৮৬৪.৬৯ ডলারে লেনদেন হয়। এর আগে দাম সর্বোচ্চ ৩ হাজার ৮৬৭.২৫ ডলারে পৌঁছায়, সোমবারের রেকর্ডকেও ছাড়িয়ে যায়। শুধু গতকালই স্বর্ণের দাম বেড়েছিল ২ শতাংশ। খবর আল আরাবিয়ামার্কিন কংগ্রেস নেতাদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড […]

২০২৬ সালে দেশের প্রবৃদ্ধি বেড়ে হবে ৫ শতাংশ: এডিবি

২০২৫ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ শতাংশ হবে বলে অনুমান করা হয়েছে, যা ২০২৬ অর্থবছরে বেড়ে ৫ শতাংশে দাঁড়াবে। যদিও পোশাক রপ্তানি স্থিতিশীল রয়েছে, তবুও সম্ভাব্য ধীর প্রবৃদ্ধি মূলত রাজনৈতিক পট-পরিবর্তনের কারণেই। অন্যদিকে, বারবার বন্যা, শিল্পমালিক-শ্রমিক বিরোধ এবং ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে দেশীয় চাহিদা কমেছে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) প্রকাশ […]

রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-চেলসি-লিভারপুল

অসম লড়াইয়ে রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ কাজাখস্তানের ক্লাব এফসি কাইরাত। ম্যাচটি শুরু হবে রাত পৌনে ১১টায়। নতুন ক্লাবের সঙ্গে চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনের অপেক্ষায় হোসে মরিনহো। তার দল বেনফিকা লড়বে চেলসির বিপক্ষে। আরেক ইংলিশ জায়ান্ট লিভারপুল মুখোমুখি হবে গ্যালাতাসারের। আর বায়ার্ন মিউনিখকে আতিথ্য দিবে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসি। ম্যাচগুলো শুরু হবে রাত ১টায়।স্পেশাল ওয়ানের […]

সাকিবকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন ক্রীড়া উপদেষ্টা

সম্প্রতি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। নিজের ফেসবুক পেজে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেওয়া সাকিবের ওই পোস্টকে কেন্দ্র করে তুমুল বিতর্কের সৃষ্টি হয়।এ নিয়ে গতকাল রবিবার ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট দিতে দেখা যায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও সাকিবকে। আজ […]

নতুন আলোচনায় টাবু-কারিনার ‘ক্রু’, সিনেমার সিকুয়েল নিয়ে জল্পনা

বলিডের বক্স অফিস হিট সিনেমার মধ্যে রয়েছে ‘ক্রু’। সিনেমাটি ২০২৪ সালে মুক্তির পর আলোচনায় আসে। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু। এবার এই কমেডি-ড্রামার সিনেমার সিকুয়েল আসতে যাচ্ছে। রিয়া কাপুর এবং একতা কাপুর সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করছেন।বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, ‘ক্রু’র টিমটি বেশ কয়েকটি গল্প নিয়ে ভাবনা-চিন্তা শুরু […]