ড. ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন: রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে বলেও অভিযোগ তার।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।ফেসবুক পোস্টে রাশেদ বলেন, ‘আমি মনে করি, অন্তর্বর্তীকালীন […]
পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১০, অভিযোগ ভারতের দিকে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩২ জন।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কোয়েটায় আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে থাকা আধাসামরিক বাহিনী-এফসি সদর দফতরের কাছে এক ব্যস্ত সড়কে ভয়াবহ বোমা বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ঘটনাটির নিন্দা […]
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত প্রায় ৬০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ৬০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯।বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, সেবু দ্বীপের হাসপাতালগুলিতে আহত রোগীরা ভিড় জমাচ্ছেন। সেখান বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে।মার্কিন ভূতাত্ত্বিক জরি […]
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, জেরা সোমবার

জুলাই হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আসামি পক্ষের আইনজীবীদের জেরা আগামী সোমবার (৬ অক্টোবর) অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেলে মামলার ৫৪তম ও শেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীর জবানবন্দি দেন।আলমগীর জানান, জুলাই-আগস্টে […]
বিএসবির খায়রুল বাশারের ৪২ কোটি টাকার সম্পদ জব্দ

প্রতারণা মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের মালিকানাধীন প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকার সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান, খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা সাধারণ ছাত্র-ছাত্রীদের যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের বিভিন্ন […]
সেপ্টেম্বরের ২৭ দিনেও এক টাকাও রেমিট্যান্স আসেনি যে ৭ ব্যাংকে

সদ্য বিদায়ী সেপ্টেম্বরের ২৭ দিনে দেশে প্রায় ২৩৫ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তবে এই সময়ে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকসহ ৭টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৭ দিনে রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ৭টি। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক ছাড়াও […]
রোহিঙ্গাদের জন্য আরও ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

রোহিঙ্গাদের আরও ৯৬ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। জাতিসংঘের প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে।বুধবার (১ অক্টোবর) দিবাগত রাতে ফেসবুকে এক পোস্টে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এ তথ্য জানান।পোস্টে তিনি লেখেন, মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ে প্রথম উচ্চ পর্যায়ের সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ৯৬ মিলিয়ন […]
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ (বুধবার) সকালে মিরপুরে হাজির হওয়ার পরই এই গুঞ্জন শুরু হয়, যা শেষ পর্যন্ত সত্যি হলো।যদিও প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে তামিম নিজে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।দীর্ঘদিন ধরেই আসন্ন নির্বাচন নিয়ে নানা অভিযোগ করে আসছিলেন এই সাবেক অধিনায়ক। আজ (বুধবার) দুপুর […]
ভেঙে ফেলা হবে ৯৯ বছরের পুরোনো সান সিরো স্টেডিয়াম

ইতালির ফুটবলের অন্যতম ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী স্টেডিয়াম সান সিরো ভেঙে ফেলা হবে। দীর্ঘ প্রতীক্ষা ও বিতর্কের পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মিলানের সিটি কাউন্সিল ১২ ঘণ্টার এক বৈঠকের পর এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭ মিলিয়ন ইউরোতে স্টেডিয়াম এবং এর আশেপাশের জমি এসি মিলান ও ইন্টার মিলানের কাছে বিক্রি করার অনুমোদন দেয়া হয়েছে।১৯২৬ সালে যাত্রা শুরু করা […]
মারা গেলেন কৌতুক অভিনেতা লাকি ডিয়ার

পাকিস্তানের মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় মুখ, কিংবদন্তি কৌতুক অভিনেতা লাকি ডিয়ার মারা গেছেন। অসুস্থ হয়ে কোমায় থাকার কয়েকদিন পর লাহোরের একটি সরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেতা লাকির পরিবারের সদস্যরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার জানাজার নামাজের সময় এখনো ঘোষণা করা হয়নি।এর আগে […]