মাদরাসা শিক্ষাকে যুগোপযোগী ও আধুনিক রূপে গড়ে তোলা আমাদের অঙ্গীকার: শিক্ষা উপদেষ্টা

দেশের শিক্ষা ব্যবস্থায় মাদরাসা শিক্ষা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। লাখ লাখ শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছেন। আমরা চাই এই শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী, বাস্তবমুখী এবং আধুনিক রূপে গড়ে তুলতে। বুধবার (১ অক্টোবর) ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদরাসা-ই-আলিয়া, ঢাকা’র ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার এসব […]

মাদক সেবনের অভিযোগে ঢাবিতে চার শিক্ষার্থী আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলে গাঁজা সেবনের অভিযোগে চারজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। এদের মধ্যে দু’জন হলের আবাসিক শিক্ষার্থী এবং অপর দু’জন অন্য হলের শিক্ষার্থী। আটক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ শেষে বহিরাগত দুইজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া হলের আবাসিক দুই শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত জানিয়েছে হল প্রশাসন।মঙ্গলবার (৩০ […]

উইকিপিডিয়াকে টেক্কা দিতে ইলন মাস্কের নতুন পদক্ষেপ

বিশ্বের সবচেয়ে বড় অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়াকে নিয়ে বহুদিন ধরেই সমালোচনা করছেন ইলন মাস্ক। আর সেই অসন্তোষ থেকেই এবার নতুন পদক্ষেপ নিতে যাচ্ছেন টেসলা ও এক্স-এর মালিক ইলন মাস্ক। তার কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা এক্সএআই কাজ শুরু করেছে নতুন অনলাইন এনসাইক্লোপিডিয়া তৈরির,যার নাম হবে ‘গ্রোকিপিডিয়া’। মাস্কের দাবি, এই প্ল্যাটফর্ম হবে উইকিপিডিয়ার চেয়ে অনেক বেশি উন্নত, যেখানে উপস্থাপন […]

সেপ্টেম্বরে ইন্টারনেটে ৩২৯ ভুল তথ্য শনাক্ত

চলতি বছরের সেপ্টেম্বর মাসে দেশে মোট ৩২৯টি ভুল তথ্য শনাক্ত করেছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। এর মধ্যে রাজনৈতিক বিষয়েই সবচেয়ে বেশি ২২৯টি, যা মোট সংখ্যার প্রায় ৭০ শতাংশ।রিউমর স্ক্যানারের তথ্যে জানা যায়, গত মাসে জাতীয় বিষয়ে ৫৩টি, ধর্মীয় বিষয়ে ২০টি, আন্তর্জাতিক বিষয়ে ১১টি, খেলাধুলায় ৭টি, শিক্ষা বিষয়ে ৪টি এবং বিনোদন-সাহিত্য বিষয়ে ৫টি ভুল তথ্য পাওয়া […]

আপনি কি সবসময় পা নাড়ান, হতে পারে ভয়াবহ রোগের ইঙ্গিত

আপনি কি রাতে শুয়ে থাকলেও পা নাড়তে থাকেন? এমনকি ঘুমের মধ্যে বারবার অস্বস্তিকর অনুভূতি তৈরি হয়। এমন লক্ষণ থাকলে হতে পারে একটি স্নায়বিক সমস্যা, যা পরিচিত ‘রেস্টলেস লেগ সিনড্রোম’ (আরএলএস) নামে। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা নিজেরাই বুঝতে পারেন না তারা যে সমস্যারমধ্যে দিয়ে যাচ্ছেন। তাই অনেক সময় পরিস্থিতি জটিল হয়ে যায়।সিএনএনের প্রতিবেদনে জানা যায়, রেস্টলেস […]

এবার স্ত্রীর ভাগ্যে বাজিমাত প্রবাসী বাংলাদেশির

সংযুক্ত আরব আমিরাতে আলোচিত বিগ টিকিটের সাপ্তাহিক লটারির টিকিট জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। তিনি দেশটির আল-আইনে রেস্তোরাঁর ব্যবসা করেন। এ বাংলাদেশি দুই বছর ধরে টিকিট কিনছিলেন। তবে একবারও জেতেননি। এবার স্ত্রী ফারহানা আক্তারের নামে টিকিট কেনেন তিনি। আর এই টিকিটেই বাজিমাত করেছেন ৪৩ বছর বয়সী এ প্রবাসী।তিনি ১৬ বছর ধরে আমিরাতে থাকছেন। এ রেস্তোরাঁ ব্যবসায়ী […]

মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কি.মি. দূরে গভীর নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। বর্তমানে নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।বৃহস্পতিবার (২ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে (বিজ্ঞপ্তি-৩) এ তথ্য জানানো হয়েছে। এই অবস্থায় দেশের চার […]

এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে এ বছর ঢাকা মহানগরীতে ২৫৪টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।ডিএমপি কমিশনার বলেন, বিজয়া দশমীতে বিসর্জন শোভাযাত্রা যেন নির্বিঘ্নে সম্পন্ন […]

নিউইয়র্ক সফর শেষে ঢাকার পথে প্রধান উপদেষ্টা

নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে (বাংলাদেশ সময় বুধবার সকাল ৯টা ১০) ঢাকার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।এর আগে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধান […]

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।