তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে ৯ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে এমনটা জানিয়েছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচন অনুষ্ঠানে আন্তরিকতার পরিচয় দিয়েছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন […]
ইসরায়েলি হুঁশিয়ারি আর রক্তচক্ষু উপেক্ষা করে গাজার জলসীমায় ফ্লোটিলার নৌকা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী আন্তর্জাতিক সহায়তা বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ নৌযানগুলোর মধ্যে একটি ইতোমধ্যেই গাজার জলসীমায় প্রবেশ করেছে। ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’র লাইভ ট্র্যাকার অনুযায়ী ‘মিকেনো’ নামের ওই নৌযানটি বৃহস্পতিবার (২ অক্টোবর) গাজার উপকূলে ঢুকে যায়। তবে এটি ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।এর আগে অন্তত ২৬টি নৌযান গাজার দিকে রওনা […]
ইসরায়েলের হাতে আটক গাজামুখী নৌযান, প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ

গাজায় ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’কে বাধা দেয়ার ঘটনায় বিক্ষোভ শুরু হয়েছে ইউরোপের বিভিন্ন শহরে। বুধবার রাত থেকেই সড়কে নেমেছেন ইতালি, স্পেন, জার্মানি, যুক্তরাজ্য ও বেলজিয়ামের ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা।বুধবার সন্ধ্যার পর ভূমধ্যসাগরের গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ৪৩টি নৌযানের মধ্যে ১৩টিকে আটকে দেয় ইসরায়েলের নৌবাহিনী। আটক এসব […]
সেপ্টেম্বরে এক ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২১ হাজার ৬৬ টাকা

সেপ্টেম্বর মাস জুড়ে অস্থির ছিল দেশের স্বর্ণের বাজার। পুরো মাসে মোট ১২ বার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে ১০ বারই বেড়েছে দাম, কমেছে মাত্র দুইবার।সবশেষ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানো হয়। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা- যা দেশের […]
বৃষ্টির কারণে সবজির দাম বাড়তি

ভোর থেকে বৃষ্টি হচ্ছে ঢাকায়। মঙ্গলবারও সারাদিন থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে বিভিন্ন সড়ক আর অলিগলিতে উঠেছে পানি। ফলে সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে বেড়েছে সব পণ্যের দাম। বিশেষ করে বেড়েছে শাক-সবজির দাম।দাম বেড়ে যাওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রেতা-বিক্রেতারা। বিক্রেতারা বলছেন, পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় কিছুটা বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে।তবে ক্রেতাদের […]
সংকটে ঘুরপাক খাচ্ছে বেসরকারি খাত

বাংলাদেশের অর্থনীতি এখন এক ধরনের বৈপরীত্যের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে রফতানি ও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা তৈরি হয়েছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভও আগের তুলনায় স্থিতিশীল অবস্থায় আছে; অপরদিকে দেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র বেসরকারি খাত চলছে বড় ধরনের সংকটে। বিনিয়োগ থমকে গেছে, শিল্পোৎপাদন কমছে। ফলে কর্মসংস্থান সংকুচিত হচ্ছে।শিল্পে অচলাবস্থাশিল্প কারখানার উদ্যোক্তাদের মতে, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ এখন আগের যেকোনও সময়ের […]
আইএলটি২০–তে সতীর্থ হিসেবে যাদের পাচ্ছেন সাকিব-তাসকিনরা

আন্তর্জাতিক লিগ টি–টোয়েন্টির (আইএলটি২০) আসন্ন আসরে দল পেয়েছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। দুজনই নিলামের শুরুর দিকে অবিক্রীত ছিলেন, তবে শেষ মুহূর্তে জায়গা করে নেন দুই ফ্র্যাঞ্চাইজিতে।বুধবার (১ অক্টোবর) অনুষ্ঠিত নিলাম থেকে সাকিবকে ৪০ হাজার মার্কিন ডলারে (প্রায় ৪৮ লাখ টাকা) দলে নিয়েছে এমআই এমিরেটস। অন্যদিকে, তাসকিনের মূল্য নির্ধারিত হয় […]
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন আসিফ আকবর

আগামী ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।দুপুর ১২টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। এর মধ্যে তামিম ইকবালসহ ১৬ জন পরিচালক প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।এদের মধ্যে আছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনীত মীর হেলাল উদ্দিন। এর ফলে চট্টগ্রাম বিভাগের কোটায় পরিচালক […]
ভাঙছে কিডম্যান-আরবানের সংসার

১৯ বছরের দাম্পত্য জীবনের পর আলাদা হয়ে যাচ্ছেন অস্কারজয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান ও চারবারের গ্র্যামিজয়ী সঙ্গীতশিল্পী কিথ আরবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।প্রথমে টিএমজেড এ খবর প্রকাশ করে জানায়, কয়েক মাস ধরেই নিকোল ও আরবান আলাদা থাকছিলেন। নিকোল কিডম্যান নাকি এই বিচ্ছেদ চান না। তবে তাদের সম্পর্ক ভাঙনের কারণ স্পষ্ট […]
অনিক বিশ্বাসের বিজ্ঞাপনে ফজলুর রহমান বাবু

ছোট ও বড় পর্দার শক্তিমান অভিনেতা ফজলুর রহমান বাবু। এরই মধ্যে ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। তার অভিনীত সিনেমা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে নানা রকম চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা। তার নাটক-সিনেমা মানেই ভিন্ন রকম চরিত্রে তাকে দেখতে পাওয়া। নিয়মিত নাটক, সিনেমা এবং ওটিটিতে অভিনয় করছেন তিনি। পাশাপাশি কাজ করছেন […]