রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফায় চলছে সিলেট শাহজালাল মাজারের টাকা গণনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা

সেপ্টেম্বরে এক ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২১ হাজার ৬৬ টাকা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৫০ বার

সেপ্টেম্বর মাস জুড়ে অস্থির ছিল দেশের স্বর্ণের বাজার। পুরো মাসে মোট ১২ বার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর মধ্যে ১০ বারই বেড়েছে দাম, কমেছে মাত্র দুইবার।
সবশেষ সোমবার (২৯ সেপ্টেম্বর) ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানো হয়। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা- যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।২১ ক্যারেট ১ লাখ ৮৬ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৩২ হাজার ৭২৫ টাকা নির্দারন করা হয় ভরিপ্রতি।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৯ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ৪১ বার বেড়েছে, আর কমেছে মাত্র ১৮ বার।গত বছর পুরো বছরে দাম সমন্বয় হয়েছিল ৬২ বার।
বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলার দুর্বল হওয়া, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে অনিশ্চয়তা, বিশ্বব্যাপী স্বর্ণের মজুত বৃদ্ধি, আর্থিক খাতের অস্থিতিশীলতা এবং ভূরাজনৈতিক অস্থিরতাই মূল কারণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories