শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়লা দিয়েই বাংলাদেশকে বিদ্যুৎ তৈরি করে দেবে চীন শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আজ জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যান, লরি ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার সৌদি-যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স বেড়েছে, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিন পাইলটসহ নিহত ১৯ সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত-পাকিস্তানের নতুন বিরোধ ৩৮ মিনিট দেরিতে সতর্কবার্তা, ততক্ষণে সব শেষ নেপালে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, বাংলাদেশিদের জরুরি সতর্কবার্তা

ভেঙে ফেলা হবে ৯৯ বছরের পুরোনো সান সিরো স্টেডিয়াম

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার

ইতালির ফুটবলের অন্যতম ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী স্টেডিয়াম সান সিরো ভেঙে ফেলা হবে। দীর্ঘ প্রতীক্ষা ও বিতর্কের পর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মিলানের সিটি কাউন্সিল ১২ ঘণ্টার এক বৈঠকের পর এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে। ১৯৭ মিলিয়ন ইউরোতে স্টেডিয়াম এবং এর আশেপাশের জমি এসি মিলান ও ইন্টার মিলানের কাছে বিক্রি করার অনুমোদন দেয়া হয়েছে।
১৯২৬ সালে যাত্রা শুরু করা এবং ১৯৯০ সালের বিশ্বকাপের জন্য নতুন রূপ পাওয়া এই স্টেডিয়ামটি অবশেষে ২০২৫ সালে বিদায়ের সংকেত পেল।
এসি মিলান ও ইন্টার মিলান—দুই ক্লাবই দীর্ঘকাল ধরে সান সিরো ভাগাভাগি করে ব্যবহার করে আসছে। তবে একাধিকবার সংস্কার হলেও এতে আধুনিক সুযোগ-সুবিধার অভাব ছিল। ইউরোপের অন্যান্য বড় ক্লাবের তুলনায় এই স্টেডিয়াম থেকে আয়ের পরিমাণও কম ছিল। একারণে ইতালির দুই জায়ান্ট ক্লাব সান সিরো ভেঙে সেখানে শুধু মাঠ নয়, বরং বাণিজ্যিক ও আবাসিক কমপ্লেক্স গড়ে তোলার দাবি জানিয়ে আসছিল।
দীর্ঘ বৈঠকের পর সিটি কাউন্সিল ক্লাব দুটির কাছে ১৯৭ মিলিয়ন ইউরোতে স্টেডিয়াম এবং তার আশেপাশের জমি বিক্রির সিদ্ধান্ত নেয়। এই জমিতেই ক্লাব দুটি ৭১ হাজার ৫০০ আসনের একটি আধুনিক স্টেডিয়াম তৈরি করবে, যার নকশা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। মূলত, ২০৩২ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ নতুন স্টেডিয়ামে আয়োজন করতে চায় মিলান কর্তৃপক্ষ।
স্থানীয় রাজনীতিবিদ ও ভক্তদের তীব্র আপত্তির মুখে সান সিরোকে ইতালির ফুটবলের ‘স্বর্গ’ আখ্যা দিয়ে ভাঙার বিরোধিতা করা হচ্ছিল। ২০১৯ সাল থেকেই এই বিষয়টি আলোচনায় ছিল। তবে এবার সিদ্ধান্ত চূড়ান্ত হলেও, স্টেডিয়ামটি এখনই ভেঙে ফেলা হচ্ছে না।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী শীতকালীন অলিম্পিকের উদ্বোধন এখানেই হবে। এছাড়াও নতুন স্টেডিয়াম তৈরি হওয়ার আগ পর্যন্ত সকল খেলাধুলা এই ঐতিহ্যবাহী মাঠেই অনুষ্ঠিত হবে। সান সিরো ভেঙে ফেলা হলেও, এর কিছু অংশ ঐতিহ্য হিসেবে সংরক্ষিত রাখা হবে বলে জানানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories