ট্রাইব্যুনাল আইন সংশোধন: বন্ধ হল শেখ হাসিনার ভোট করার পথ

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হলেই তিনি আর নির্বাচন করার যোগ্য হবেন না; জনপ্রতিনিধি হয়ে থাকলে সেই পদে থাকার যোগ্যতাও তিনি হারাবেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইন এক বছরের মধ্যে তৃতীয়বারের মত সংশোধন করে এই বিধান যুক্ত করেছে অন্তবর্তী সরকার। এর ফলে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার […]

যুদ্ধবিরতি আলোচনা শুরুর দিনও গাজায় হামলা, নিহত ১০

মিসরের পর্যটন শহর শারম এল শেখ-এ চলমান যুদ্ধবিরতি আলোচনার সত্ত্বেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তবে তা ‘সীমিত’ আকারে।সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গতকাল সোমাবর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গুলিতে নিহত হয়েছেন ১০ জন। এদের মধ্যে ৩ জন নিহত হয়েছেন খাদ্য ও ত্রাণ […]

গাজা নিয়ে পুতিন-নেতানিয়াহু ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় ফিলিস্তিনির গাজায় যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির অগ্রগতি নিয়ে কথা বলেন দুই নেতা।সোমবার (৬ অক্টোবর) দুই দেশের প্রধানের মধ্যে এই ফোনালাপ হয়।ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, গাজার যুদ্ধপরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার বিষয়েও পুতিন ও […]

টঙ্গীতে ঝুট গোডাউনে আগুন, পুড়ে গেছে মালামাল

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় ঝুট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়লে আরও একটি ইউনিট যুক্ত হয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, সকাল ১০টার […]

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত শুরু, তদন্ত কর্মকর্তা নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানিয়েছেন, ইতোমধ্যে তদন্ত কর্মকর্তা আগে, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ গত বছরের (২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দেন। অভিযোগে বলা […]

যথাযথ সংস্কার হলে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ: বিশ্বব্যাংক

গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের শর্তে চলতি অর্থবছর শেষে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ২০২৫-২০২৬ অর্থবছরে ৪.৮ শতাংশ বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী সংস্থা বিশ্বব্যাংক।এছাড়াও একই সময়ে দক্ষিণ এশিয়ার গড় জিডিপি প্রবৃদ্ধি ৫.৮ শতাংশ হতে পারে। যা বাংলাদেশের তুলনায় ১ শতাংশ বেশি।মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিসে আয়োজিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট শীর্ষক সংবাদ […]

সোনার দামে রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ

দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ তিন হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছে।নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ২ লাখ ৭২৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায় বেচাকেনা হয়েছে।সোমবার […]

৫ দিনে দুটি করে ম্যাচ খেলবে আর্জেন্টিনা ও ব্রাজিল, কবে কখন কোথায় খেলা

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব আগেভাগেই শেষ করে ফেলেছে দক্ষিণ আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। ফলে অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে নিজেদের প্রস্তুতি আরও ঝালিয়ে নিতে দুটি করে প্রীতি ম্যাচ খেলবে দল দুটি।লিওনেল স্কালোনির আর্জেন্টিনা দল বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। আগামী ১১ অক্টোবর ভোর ৬টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ১৪ অক্টোবর […]

কে কত ভোটে বিসিবি পরিচালক নির্বাচিত হলেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে তিন ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ পরিচালক। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হয়েছেন আরও দুইজন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।মোট ভোটার সংখ্যা ছিল ১৯১ জন (নরসিংদী কাউন্সিলর না থাকায় ১ জন কম)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় […]

মন খারাপের গান ‘ব্যবধান’

ধীরে ধীরে বাড়ছে ব্যবধান, দুই দিকে ছুটল দুটি প্রাণ- এমন কথায় মুক্তি পেয়েছে আসিফ আলতাফের গানচিত্র ‘ব্যবধান’। নিজের লেখা, সুর ও কম্পোজিশনে গানটি মুক্তি পেয়েছে।গানটি প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘যার সাথেই থাকি, জীবনের প্রতিটি মুহূর্তে রঙের ছোঁয়া লাগে, মনে হয়- তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব এক দুঃস্বপ্ন! তবু কোনও এক সময়ে দূরত্ব বাড়তেই থাকে, অদৃশ্য […]