গুগলের বিপক্ষে রায় দিলো মার্কিন সুপ্রিম কোর্ট

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি সমস্যার মুখোমুখি হয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’-এর নীতিমালায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।সিএনবিসি থেকে জানা যায় এপিক গেমস অভিযোগ করেছিল, গুগল তার অ্যাপ স্টোরের মাধ্যমে এমন নিয়ম চালু করেছে যাতে ব্যবহারকারীরা শুধু গুগলের মাধ্যমে […]
দুপুরে খাবার না খেলে কী ঘটে শরীরে, এতে ভালো না ক্ষতি

কর্মব্যস্ত জীবনে অনেকেই দুপুরের খাবার সময়মত খেতে পারেন না বা ইচ্ছাকৃতভাবে বাদ দিয়ে থাকেন। অনেকেই আবার ডায়েটের জন্য দুপুরে খাবার খাওয়া থেকে বিরত থাকেন। মাঝে মধ্যে না খেয়ে থাকার কারণে কিছুটা উপকার মিললেও নিয়মিত দুপুরের খাবার বাদ দিলে শরীরের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।নিজেকে ফিট রাখার জন্যও কেউ কেউ নিয়ম করে প্রতিদিনই দুপুরের খাবার বাদ দেন। […]
টানা ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টিপাতের দাপট। সবশেষ ২৪ ঘণ্টায়ও দেশে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অবস্থায় আগামী ৫ দিনও সারাদেশে দাপটে থাকতে পারে বৃষ্টি। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও […]
সব জায়গায় পোকামাকড়ের মতো দুর্নীতি : সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার আল্লাহর কাছ থেকে নাজিল হয়ে আসেনি। আমরা ফেরেশতা নই, জাদু দিয়ে সব কিছু করে দিতে পারব। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক করা হবে।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে গাজীপুরের টঙ্গীর নতুনবাজার এলাকায় শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প কারখানায় পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। […]
শ্রীপুরের সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিনের ইন্তেকাল

গাজীপুরের শ্রীপুরের সিনিয়র সাংবাদিক ও শ্রীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।তিনি পিজি হাসপাতালের নিবির পরিচচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে লাইফ সাপোর্টে থাকাবস্থায় আজ রবিবার (৫ অক্টোবর) রাত পৌঁনে ৮ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স […]
জাতীয় সাংবাদিক মঞ্চ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত এবং বিজেইউসির প্রতিষ্ঠাতা সাব্বির আহমেদ রনিকে বিশেষ সন্মাননা প্রদান

জাতীয় সাংবাদিক মঞ্চ প্রতিষ্ঠাবার্ষিকী এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে ঢাকায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আলোচ্য সূচি ছিল সাংবাদিকতা হোক দলীয় দাসত্ব মুক্ত ।জাতীয় সাংবাদিক মঞ্চ সভাপতি ও দৈনিক ডেসটিনি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কবি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী (বীর বিক্রম)অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ […]
নেত্রকোনায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বীসহ ৪ জনকে কারাদণ্ড

নেত্রকোনার কলমাকান্দায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রাব্বি খন্দকারসহ ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিনাশ্রম এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাত এ রায় ঘোষণা করেন।সাজাপ্রাপ্তরা হলেন, আলমগীর হোসেন (৩০) মো. আ. হান্নান (৩০), রাব্বি খন্দকার (২৮) ও মো. মিজান (২০)।জানা গেছে, এর আগে সীমান্তবর্তী […]
চীনের ২০টি অত্যাধুনিক জে-১০সি যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ব্যয় ২.২ বিলিয়ন ডলার

বিমান বাহিনীর আধুনিকায়ন এবং আকাশ প্রতিরক্ষা জোরদারে বড় ধরনের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে চীনের তৈরি আধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ) কেনার সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে। এর অংশ হিসেবে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেয়া হয়েছে।প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ২.২ বিলিয়ন মার্কিন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা। […]
আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবস বিশেষভাবে পালিত হবে

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী ও বিডিআর ম্যাসাকার দিবস সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর যথাক্রমে ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারি বিশেষভাবে পালিত হবে।সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে জানানো হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে […]
দেশে ফিরে যে বার্তা দিলেন জামায়াত নেতা তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে শঙ্কা দেখি না। তবে নির্বাচন যেন গ্রহণযোগ্য হয়, সে ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানাই। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের জরুরি।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।সৈয়দ আব্দুল্লাহ মো. […]