বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, মেলেনি বাবার পরিচয় ফরিদপুরে ভূমি কর্মকর্তার ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল বিএনপি সভাপতির বাড়িতে চুরি, খবর শুনেই স্ট্রোকে শাশুড়ির মৃত্যু হাসপাতালে ঢুকে আহত স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

গুগলের বিপক্ষে রায় দিলো মার্কিন সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার
গুগল

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল বড় আইনি সমস্যার মুখোমুখি হয়েছে। মার্কিন সুপ্রিম কোর্ট মোবাইল গেম নির্মাতা এপিক গেমসের পক্ষে রায় দিয়েছে, যা গুগলের অ্যান্ড্রয়েড অ্যাপ স্টোর বা ‘গুগল প্লে’-এর নীতিমালায় বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।
সিএনবিসি থেকে জানা যায় এপিক গেমস অভিযোগ করেছিল, গুগল তার অ্যাপ স্টোরের মাধ্যমে এমন নিয়ম চালু করেছে যাতে ব্যবহারকারীরা শুধু গুগলের মাধ্যমে অ্যাপ ডাউনলোড ও পেমেন্ট করতে বাধ্য হন। এর ফলে গুগল উচ্চ কমিশন আদায় করে, যা প্রতিযোগিতা আইনের পরিপন্থী। নিম্ন আদালতের রায় সুপ্রিম কোর্ট বহাল রাখায়, গুগল এখন নতুনভাবে চাপের মুখে পড়েছে। রায়ে বলা হয়েছে, গুগল তার মার্কেট আধিপত্য ব্যবহার করে প্রতিযোগীদের সুযোগ সীমিত করেছে এবং ডেভেলপারদের অন্যান্য পেমেন্ট পদ্ধতি ব্যবহার থেকে বাধা দিয়েছে।
এপিক গেমসের সিইও টিম সুইনি রায়কে ডেভেলপারদের জন্য বড় জয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এটি শুধু এপিকের নয়, বরং সকল অ্যাপ নির্মাতার জয়, যারা ন্যায্য প্রতিযোগিতার বাজারে কাজ করতে চায়। অন্যদিকে, গুগল জানিয়েছে, তারা রায় পর্যালোচনা করছে এবং প্রয়োজনে পুনর্বিবেচনার আবেদন করতে পারে। কোম্পানির এক মুখপাত্র বলেন, আমরা বিশ্বাস করি গুগল প্লে ব্যবহারকারীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য এবং উদ্ভাবনী প্ল্যাটফর্ম সরবরাহ করে চলেছে।
বিশ্লেষকেরা মনে করছেন, রায়ের ফলে অ্যাপ নির্মাতারা স্বাধীন পেমেন্ট সিস্টেম চালু করতে পারবে, যা ব্যবহারকারীর খরচ কমাতে সাহায্য করবে। এপিক গেমস আগেও একই ধরনের মামলা অ্যাপলের বিরুদ্ধে করেছিল, তবে সম্পূর্ণ জয় পায়নি। গুগলের এই রায় প্রযুক্তি খাতে নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories