বাংলাদেশ ও মিশরের সর্বোচ্চ আদালতের সহযোগিতা সমঝোতা স্মারক স্বাক্ষরিত

মিশর ও বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মধ্যে পারস্পরিক বিচার বিভাগীয় সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের বিচার বিভাগের মধ্যে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এতে বিচার ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণ এবং কারিগরি সহযোগিতা সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ […]
শেখ হাসিনার আইনজীবী আজও তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ তৃতীয় দিনের মতো জেরা করা হবে মামলার মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন এই জেরা করছেন।বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ জেরা […]
স্বস্তিতে আছে দেশের অর্থনীতি: অর্থ উপদেষ্টা

অর্থনৈতিক দিক দিয়ে স্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, অর্থনৈতিক দিক দিয়ে আমি স্বস্তিতে আছি। সে জন্য তো আমরা মোটামুটি একটু কনফিডেন্ট।মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।বিশ্বব্যাংক থেকে আজ বলা হয়েছে দারিদ্রের হার বেড়ে গেছে। সাংবাদিকদের পক্ষ […]
স্বর্ণের দাম পৌঁছালো নতুন রেকর্ডে, বেড়েছে রুপার দামও

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারে মূল্যবান এই ধাতুটির দাম আবার একদিনের ব্যবধানে বাড়ানো হয়েছে। এতে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ৪৬৯ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম ২ লাখ দুই […]
ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এটি এক বিশাল স্বীকৃতি। উল্লেখযোগ্য বিষয় হলো বাফুফে সভাপতি হিসেবে তাবিথ আউয়ালের জন্য এটি ফিফার কোনো কমিটিতে প্রথমবার।বুধবার (৮ অক্টোবর) বাফুফে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের খবর […]
বিসিবির পরিচালক রুবাবা দৌলা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা ছিল সব বিতর্ক ও নাটকীয়তা। কিন্তু নির্বাচন শেষ হয়েও হইল না শেষ। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত দুই পরিচালকের একজনকে নিয়ে বিতর্ক শুরু হয়।বিসিবির পরিচালক হওয়ার কয়েক ঘণ্টা পরেই অবশ্য ইসফাক আহসানের মনোনয়ন প্রত্যাহারও করে নেওয়া হয়।তার বিরুদ্ধে অভিযোগ তিনি আওয়ামী লীগ সংশ্লিষ্ট একজন […]
জুবিন গার্গের মৃত্যুর তদন্তে নতুন মোড়, নিরাপত্তারক্ষীদের একাউন্টে কোটি টাকার লেনদেন

আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু ঘিরে তদন্তে বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য। তদন্তে যুক্ত বিশেষ তদন্ত দল (এসআইটি) জানিয়েছে, জুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি রুপি লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। যেটা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৭ লাখ টাকার বেশি।মিন্টের প্রতিবেদন থেকে জানা যায়, এই আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্ত এখন […]
জয়া আহসানের উপস্থিতি ঘিরে বিতর্ক, বিজেপির বিক্ষোভ

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আয়োজিত দুর্গা পূজার কার্নিভালে অতিথি করার প্রতিবাদে তীব্র বিক্ষোভ করেছে বিজেপি। রোববার (৫ অক্টোবর) এমন ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। যদিও বিজেপি বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি জয়াকে। তার দুর্গাপুর ছাড়ার পরেই বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি করে ক্ষমতাসীন বিজেপি।প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই দুর্গাপুর কার্নিভাল চতুর্থ বর্ষে […]
১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা দেখা শেষ হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। আগামী ১৮ অক্টোবরের আগেই পরীক্ষার ফল প্রকাশ করা হবে।মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।তিনি […]
৫ আগস্টের পর জোর করে পদত্যাগ করানো শিক্ষকদের জন্য সুখবর

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগ করানো অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এ ছাড়া, জোর করে পদত্যাগের অভিযোগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের বিষয়ে তদন্ত প্রতিবেদন দ্রুত পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের (মাউশি) উপসচিব […]